ঢাকা, শনিবার, ০৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ মে, ২০২৬ ১৪:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীতদলের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেগেরা চাকমা পার্বত্যাঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীতদলের সদস্য ছিলেন।

এ বিষয়ে সংগঠনের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

 

এর আগে ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিকদলের সদস্য (কালেক্টর) ইমনকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের ধারণা, ওই ঘটনার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

 


   আরও সংবাদ