ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015


সংবাদ


Thumbnail [100%x225]
শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে আবারও হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে।   বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমণ্ডির ইউনিভার্সিটি

Thumbnail [100%x225]
জাতীয় দল থেকে ৬ জনকে বাদ দিলেন ডুলি

আসিয়ান কাপ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ ফুটবলারকে নিয়ে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  এর মধ্যে ক্যাম্পে ট্রায়াল দিতে যোগ দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণ শেষে সেখান থেকে ছয়জনকে বাদ দিয়েছেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। আরও একজনকে আজই বাদ দেওয়া হবে।   বাদ পড়াদের তালিকায় রয়েছেন

Thumbnail [100%x225]
দ্বিপাক্ষিক সফরেই বেশি জোর দেওয়া হচ্ছে

ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই সরকার বেশি জোর দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   ভারতে ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ

Thumbnail [100%x225]
ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ভোটের এই তফসিল ঘোষণা করেন।   তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের

Thumbnail [100%x225]
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।   বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের

Thumbnail [100%x225]
সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সাময়িক স্থানে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।   বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও ঘটনাটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।   সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরের আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।     বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিনির্বাপণ বিভাগের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। কয়েক ঘণ্টা ধরে ওই স্থান থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে।   প্রাথমিক বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স,

Thumbnail [100%x225]
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার দুর্বল মার্কিন ডলারের কারণে মূল্যবান এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং সুদের হার নিয়ে বাজারে তৈরি হওয়া প্রত্যাশাও স্বর্ণের দামে প্রভাব ফেলছে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের

Thumbnail [100%x225]
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর খাতা পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।   বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়।   প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সারা দেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের

Thumbnail [100%x225]
আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

ব্যাংক খাতে অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনায় তৈরি হওয়া সংকট এখন বড় ধরনের আর্থিক চাপে রূপ নিয়েছে। নামে-বেনামে নেওয়া বিপুল ঋণের একটি বড় অংশ ফেরত না আসায় লাগামহীনভাবে বেড়েছে খেলাপি ঋণ। এতে এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের প্রয়োজনও বেড়েছে। কিন্তু আয় কমে যাওয়ায় প্রয়োজনীয় প্রভিশন রাখতে পারছে না অনেক ব্যাংক।   ফলে চলতি বছরের

Thumbnail [100%x225]
অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

বাংলা চলচ্চিত্রে কিছু মুখ সময় পেরিয়েও দর্শকের স্মৃতি থেকে মুছে যায় না। চরিত্রের বৈচিত্র্য, অভিনয়ের স্বতন্ত্র ধরন আর সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গিতে তেমনই এক অবিস্মরণীয় নাম এটিএম শামসুজ্জামান। খলনায়ক, কৌতুক অভিনেতা কিংবা পার্শ্বচরিত্র যে ভূমিকাতেই হাজির হয়েছেন, নিজের অভিনয়গুণে সেটিকে করে তুলেছেন আলাদা। আজ ১০ সেপ্টেম্বর এই কিংবদন্তি অভিনেতার