সংবাদ
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে
ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন
সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন তিনি। বাজেট বক্তৃতায়
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ের মধ্যে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে
বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়তের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে। এসময় হাটের একাধিক টিনের ঘর ভাঙচুরসহ গাছ কেটে ফেলা হয়। স্থানীয়
ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। ডাকটিকিটের পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫
সোনার দামে বড় পতন
ঢাকা: তেজাবি সোনা-রূপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও সোনা ও রূপার দাম কমানো হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির
মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত
ওমান উপকূলে ‘সেত্তেবেল্লো’ নামের একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। নিহত দুই নাবিকের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন-অদিত্য শর্মা (ডেক ক্যাডেট) এবং শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার)। আর নিখোঁজ নাবিকের নাম প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। ভারতের ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা
মধ্যপ্রাচ্যজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে গত এপ্রিলে দুই দেশের মধ্যে হওয়া নড়বড়ে যুদ্ধবিরতি আরও চাপে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে সামরিক স্থাপনা, নজরদারি কেন্দ্র ও রাডার সাইট লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলার’ একটি নতুন দফা সম্পন্ন
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের সূচি
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজ। মেক্সিকো সিটির ঐতিহাসিক মেক্সিকো সিটি স্টেডিয়ামে (এস্তাদিও আসতেকা) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। এরপরই মাঠে গড়াবে মাঠের লড়াই। এবারের বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত
২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ সভা শুরু হয়। প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করতে হয়। আজ মন্ত্রিসভার সায়
