ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জুন, ২০২৬ ১৪:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ সভা শুরু হয়।

 

 

প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করতে হয়। আজ মন্ত্রিসভার সায় পাওয়ার পর এই বাজেটে সই করবেন রাষ্ট্রপতি।

 

সভার সূত্র জানায়, এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ এই সভা শেষে আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। এরপর স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করবেন।

 


   আরও সংবাদ