সংবাদ
এক দশক পর চীন সফরে ট্রাম্প
দীর্ঘ প্রায় এক দশক পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে এশিয়ার পরাশক্তি দেশটিতে সফরে এসেছিলেন তিনি। ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে। সফরটিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি
দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, আমরা আজকে তোমাদের পরীক্ষার
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
চট্টগ্রাম: নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায়
মাশরাফির অভিনন্দন বার্তা
পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের দাপট যেন থামছেই না। মিরপুর টেস্টে ১০৪ রানের জয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। একই সঙ্গে বাংলাদেশ জয় দিয়ে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু করেছে। আগের চক্রে কোনো ম্যাচ জিততে না পারলেও এবার শুরুটাই হলো স্মরণীয় এক সাফল্যে। এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম
গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে ২৪ জনের কারাদণ্ড
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যুদ্ধ চলাকালে ইরানকে সমর্থন ও বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তার অভিযোগে অনেককে অভিযুক্ত করেছে দেশটি। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে নেওয়া কঠোর শাস্তিগুলোর মধ্যে এটি অন্যতম। বাহরাইনের হাই ক্রিমিনাল
৪ কোটি পরিবারকে পেনশন স্কিমে আনার লক্ষ্য
২০৩০ সালের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচ্য সময়ের মধ্যে চার কোটি পরিবারের প্রতিটি থেকে কমপক্ষে একজন সদস্যকে পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি। একই সাথে স্কিমকে আরও
হামের ঝুঁকিতে গর্ভবতী নারীরাও
রাজধানীর মিরপুরের বাসিন্দা সাত মাসের অন্তঃসত্ত্বা রুমানা আক্তারের (ছদ্মনাম) পাঁচ বছরের ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে জ্বর, পরে শরীরে লালচে দানা ওঠে। শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন এটি হাম। ছেলেকে দেখাশোনা করতে গিয়ে কয়েকদিনের মধ্যেই জ্বর ও দুর্বলতায় ভুগতে শুরু করেন রুমানা নিজেও। পরে চিকিৎসকের পরামর্শে
ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা
রাজধানীর পাড়া-মহল্লার বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। এক মাসের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের ডজনে দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়, যা গত মাসেও ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। মঙ্গলবার (১২ মে) রাজধানীর বনশ্রী, মালিবাগ, রামপুরা ও খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার
প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে নতুন সদস্যদের তালিকা প্রকাশ ও টানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়। প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই
পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনে সংশয়
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। পাকিস্তানের বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান অবস্থান করছে এমন খবরের প্রেক্ষাপটে তিনি এই সংশয় প্রকাশ করেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১২ মে)
