ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015


সংবাদ


Thumbnail [100%x225]
বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা

Thumbnail [100%x225]
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওই অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এই ঘাঁটি ঠিক কোথায় অবস্থিত তা উল্লেখ করেনি তারা।   তবে কুয়েত জানিয়েছে, তারা আকাশপথে ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি’ প্রতিহত করেছে, দেশটিতে একটি মার্কিন ঘাঁটি রয়েছে। অবশ্য

Thumbnail [100%x225]
কোরবানির পশুর চামড়া কেনাবেচা শুরু

  রাজধানীর লালবাগের পোস্তায় শুরু হয়েছে কোরবানির পশুর কাঁচা চামড়ার কেনাবেচা। দেশের অন্যতম কাঁচা চামড়ার পাইকারি বাজার পোস্তায় ইতোমধ্যে ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে।   আগের বছরের তুলনায় এবার চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা সতর্কতা ও শঙ্কা কাজ করছে। ব্যবসায়ীরা জানান, এবছর নানা সংকটের কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী

Thumbnail [100%x225]
১০০ দিনে ২০০টি জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার

  সতের বছরের দীর্ঘ রাজনৈতিক নির্বাসন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।    গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান

Thumbnail [100%x225]
রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

  ঢাকা: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।   বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিনে রামিসাদের পল্লবীর বাসায় যান রুহুল কবির রিজভী।   এ সময় রামিসার বাবার কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারকে

Thumbnail [100%x225]
কারাগারে ঈদ

এবারের ঈদেও সাধারণ বন্দিদের পাশাপাশি কারাগারে আছেন কয়েক ডজন সাবেক মন্ত্রী-এমপি, ভিআইপি, সাবেক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক আমলা। নতুন পাঞ্জাবিতে ঈদ করবেন তারা।   থাকছে বিশেষ খাবার— পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ মজাদার খাবার। ঈদের জামাতে নামাজ আদায়ের পাশাপাশি থাকছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং পরিবারের সঙ্গে

Thumbnail [100%x225]
ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

  জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়   ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।     বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর

Thumbnail [100%x225]
মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।   সরকারপ্রধানকে কাছে পেয়ে সাধারণ জনগণের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন মুসল্লিরা।     এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে

Thumbnail [100%x225]
সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।   বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে তিনি যোগ দেন।   সেনানিবাসে সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়   অনুষ্ঠানে

Thumbnail [100%x225]
গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।   বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন সকালে এ দুর্ঘটনা ঘটে।   তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।     আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল ও তিনজন বাসের