জাতীয় সংবাদ
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র
অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম
রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ-আগুন
রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আটক ও গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ঘটনাগুলোর
ঢাকায় বজ্রবৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। এতে অফিসগামী ও শিক্ষার্থীদের অনেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন। এদিকে টানা বৃষ্টিতে
কুবি ক্যাম্পাসেই দাফন হতে পারে অপ্রতিমের
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) দাফন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ও নির্ধারিত স্থান পাওয়া গেলে ক্যাম্পাসেই তাকে দাফন করা হবে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক
উৎপাদন বাড়াতে মাছ অবমুক্তকরণ কার্যক্রম চলছে
দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকার দেশে মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তর কর্তৃক ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
খাল খনন বদলে দেবে গ্রামীণ জনজীবন
গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে,
জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি থেকে জাতীয় গ্রিডে
নবম পে-স্কেল কার্যকর হলো ১ জুলাই থেকে
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশে নতুন পে-স্কেল ১ জুলাই কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে,
প্রবাসীদের যেসব নির্দেশনা দিলো দূতাবাস
ঢাকা: বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার
