ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে আরও বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ ছাড়া রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারি ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।


   আরও সংবাদ