জাতীয় সংবাদ
‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের বিষয়ে সতর্ক থাকুন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলেন, তারা বিএনপিকে পাঁচ বছর সময় দিতে চান না। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছর সময় দিয়েছে দেশকে ঠিক করার জন্য। যারা বলে বিএনপিকে পাঁচ বছর সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। মনে আছে ১৯৭১
মার্কিন বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তির ফলে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশি তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এই চুক্তি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার
চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী
সিলেট: সকাল থেকে আষাঢ়ের বৃষ্টিস্নাত সিলেট। বৃষ্টি উপেক্ষা করেও রাস্তার দু’পাশে ছিল নেতাকর্মীদের দীর্ঘ সারি। সেই সারিতে অংশ নিয়েছেন সিলেটের চা-বাগানের শ্রমিকরাও। প্রধানমন্ত্রী আসবেন, তাই ফুল হাতে অপেক্ষায় ছিলেন তারা। একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা ঝরছে, কখনও থামছে, কখনও অঝোর ধারায় বইছে বৃষ্টি। তারপরও নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে সাবেক ব্রিটিশ এমপি ও রাজনৈতিক বিশ্লেষক সাইমন ড্যানজাক বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলদেশের জন্য আশার আলো। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের মতামত তুলে ধরেন। সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তার মতে, তারেক রহমান দেশের নেতৃত্বে থাকলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সরকারেরও সমালোচনা করেন সাইমন ড্যানজাক। তিনি দাবি করেন, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং সুবিধা পেয়েছে। ড্যানজাক আরও বলেন, যুক্তরাজ্যের বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ রয়েছে এবং দেশটির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। কিয়ার স্টারমার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না মন্তব্য করে তিনি বলেন, নেতৃত্বে পরিবর্তন এলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নতুনভাবে সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। সাক্ষাৎকারে দেওয়া এসব মন্তব্য সাইমন ড্যানজাকের ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন ও মতামত। সূত্র:
প্রধানমন্ত্রীর আগমনে একরাশ প্রত্যাশা
প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মৌলভীবাজারের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা। সফরকালে প্রধানমন্ত্রী জেলার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেবেন আশা স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শমশেরনগর বিমানবন্দর চালু ও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ঢাকা: বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল প্রায় সোয়া ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাদের এ কর্মসূচির কারণে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা
জাতীয় অর্থনৈতিক পরিষদে ৫ প্রকল্প অনুমোদন
ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণসহ পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। যার ব্যয় সাত হাজার তিন কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন চার হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ দুই হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা
ইন্টারপোলের 'ওয়ান্টেড' তালিকায় ৫৯ বাংলাদেশি
মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর দেশে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোল। সংস্থাটির রেড নোটিশের ভিত্তিতে বেনজীরকে দুবাই থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এই প্রেক্ষাপটে জনমনে কৌতূহল জেগেছে, বেনজীরের মতো এমন
সুশাসনে নীতিগত সহায়তা চায় আইসিএসবি
প্রথমবারের মতো ‘চার্টার্ড সেক্রেটারি ডে-২০২৬’ উদযাপন শুরু করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। করপোরেট সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে নীতিগত সহায়তা চেয়েছে আইসিএসবি। মঙ্গলবার (১৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি
সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য
বদলে যাচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার চিত্র
দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ –এই দর্শন সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণয়ন করেছে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’। এ নীতিমালার আওতায় আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর একটি সমন্বিত সিস্টেম বা সেন্ট্রাল ডেটাবেজ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে
