জাতীয় সংবাদ
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে যা এক যুগের বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করেছে যা দীর্ঘবছর ধরে কেড়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে।
থামছে না ‘মব কালচার’
দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে ‘মব কালচার’ (গণপিটুনি বা বিশৃঙ্খলা) বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি এবং মানুষের মধ্যে জমে থাকা তীব্র ক্ষোভ ও হতাশা থেকেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ
বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন
আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর হযরত শাহজালাল
হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। দিনব্যাপী বগুড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক
বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে প্রস্তাব দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে সড়ক পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে। রোববার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে
মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বিশ্ববাজারের অস্থিরতার কারণে; আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত পূরণের জন্য নয়। তিনি বলেন, ‘আইএমএফ-এর শর্তের সাথে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি আইএমএফ-এর মিটিংয়ে যাওয়ার আগেই তেলের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
ধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী দফতরে তারা দেখা করেছেন। সাক্ষাৎকালে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
কারাগারে শিরীন শারমিনের৬ দিন
রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তির আগ পর্যন্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে টানা ছয় দিন একাকী অবস্থানে ছিলেন। এই সময়জুড়ে তিনি ছিলেন নীরব, সংযত এবং খুব প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথা বলেননি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেত্রী শিরীন
বস্তিতে ডিএনসিসির ৪৫০ সোলার স্ট্রিট লাইট
রাজধানীর ভাষানটেক এলাকায় নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বস্তি এলাকায় ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লীর ২ নম্বর গেট সংলগ্ন স্থানে এসব সোলার স্ট্রিট লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম
দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে
বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু৷ এ মজুদ গ্যাস আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলেও মন্ত্রী জানান ৷ রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ
তেল-গ্যাসের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির নতুন চাপ
জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম এক দফায় উল্লেখযোগ্য হারে বাড়ানোর ফলে বাজারে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিবহন ব্যয় বৃদ্ধি, কৃষি উৎপাদন খরচ বাড়া এবং শিল্প খাতে অতিরিক্ত ব্যয়ের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার (১৯ এপ্রিল) থেকে
বাড়তি ভাড়ায় জিম্মি নগরবাসী
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা কার্যকর হওয়ার পরপরই রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাইড শেয়ারিং সেবায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সকাল থেকেই যাত্রীরা অভিযোগ করছেন, অ্যাপের নির্ধারিত ভাড়ার বাইরে চালকেরা বাড়তি টাকা দাবি করছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। যাত্রীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার
