জেলার খবর সংবাদ
মৎস্য সপ্তাহ উদযাপন
সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার আয়োজন করে। সাপাহার
দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন
সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিলালপুর মৌজায় অবস্থিত একটি ৩৫ শতক খাস পুকুর তৎসংলগ্ন ৭৮ শতক কবরস্থানের সম্পত্তি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অদ্য ১৮ আগষ্ট সোমবার দুপুর ১২.১৫ মিনিট হতে ১২.৫০ মিনিট পর্যন্ত সাপাহার জিরো পয়েন্টে উপজেলার ০২নং গোয়ালা ইউনিয়নের
সিলেটের ডিসি প্রত্যাহার
সিলেটের পাথরলুট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলমকে। অর্থাৎ তিনিই সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে
পাথরও খাচ্ছে পাথরখেকোরা
সিলেটজুড়ে পাথরচুরি যেন থামছেই না। ভোলাগঞ্জের সাদাপাথরে নজিরবিহীন লুটপাট, জাফলংয়ে বালু–পাথর দখল নিয়ে চলছে সমালোচনার ঝড়। ঠিক এমন সময়ে নতুন করে আলোচনায় এসেছে জৈন্তাপুরের ভারত সীমান্তঘেঁষা পর্যটনকেন্দ্র রাংপানির লুটের খবর। সেখানে দিনদুপুরে দৃষ্টির আড়ালে পাথর লুট করছে পাথরখেকোরা, অথচ নীরব রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, উপজেলা
জমি নিয়ে সংঘর্ষে নিহত এক
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ
পানিতে ডুবে যুবকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। জামালপুরের ইসলামপুর নানী বাড়িতে বেড়াতে এসে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাফিজুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া কালীবাড়ী খালে এই ঘটনা ঘটে। ওই যুবক সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের জহিরুল ইসলামের পুত্র। জানাগেছে, পৌর এলাকার পশ্চিম ভেঙ্গুরা
এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় ইসলামী ছাত্র শিবির
পাবনা জেলা ছাত্র শিবিরের উদ্দোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা আনুষ্ঠান মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখার উদ্দোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫ এর এ A+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট ) দুপুরে সাঁথীয়ার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে
গৃহিণীকে অচেতন করে সর্বস্ব লুট
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় চেতনা নাশক ঔষুধ নাকে-মুখে দিয়ে গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের চাঁচাইবাড়ি (খরপা) গ্রামে। সেদিন বিকালে অজ্ঞাতনামা তিনজন মহিলা মৃত ওছের আলীর ছেলে মাদ্রাসার কর্মচারী আব্দুল মালেকের বাড়িতে প্রবেশ করে। খাবার
বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদাবাজি
যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অপহরণ করে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে খুলনার রোজ গার্ডেন-২ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগী, চলিশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের
ঢাকা-উত্তরাঞ্চল যান চলাচল স্বাভাবিক
সিরাজগঞ্জ: যমুনা সেতু পশ্চিম পাড়ে মহাসড়ক ব্লকেড প্রত্যাহার করে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোয়া ঘণ্টা পর এ রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ব্লকেড কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। এর আগে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম
সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন
চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারো ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার(১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওই ১৩ জনকে ঠেলে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম। তবে বিজিবির পক্ষ
রাতের অন্ধকারে যৌথ বাহিনীর অভিযান
সিলেট: বিভাগীয় ও জেলা প্রশাসনের জরুরি বৈঠকের পর লুণ্ঠিত পাথর সাদা পাথরে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৈঠকের ৫ সিদ্ধান্তের একটি ছিল সাদা পাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং কোয়ারি এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন। এরপর বুধবার (১৩ আগস্ট) রাত ৯টায় যৌথ বাহিনী মাঠে নামে এবং রাত ১১টায় সাদা পাথরকে পূর্বের অবস্থানে
