নগর জীবন সংবাদ
ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের পর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। তবে ব্যাটারিচালিত অটোরিকশার আধিক্যের কারণে এবং সেগুলোর নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে ট্রাফিক বিভাগকে বেশ বেগ পেতে হচ্ছে। তাই ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। ঢাকা
গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির তৎপরতা ঠেকাতে নানা পদক্ষেপের মধ্যে মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর চিত্র অন্যান্য দিনের মতোই স্বাভাবিক দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্যদের টহল, বাড়তি পুলিশ মোতায়েন, চেকপোস্টে তল্লাশি করতে দেখা গেছে। আর গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের রাস্তা
নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার (২১ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ
অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত
রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন। আটক করা হয়েছে চারজনকে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ
খালের সীমানা নির্ধারণে উত্তর-দক্ষিণে পৃথক কমিটি
ঢাকা : রাজধানীর খালগুলোর প্রকৃত সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। আগামী তিন মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার সব খালের সীমানা চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে এসব কমিটিকে। সম্প্রতি স্থানীয়
পল্লবীর ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ। তিনি
ফাঁকা রাজধানী
কোরবানির ঈদের ছুটি শুরু হতেই অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরীর সড়কগুলোতে কমেছে যানবাহনের চাপ, নেই প্রতিদিনের চিরচেনা যানজট। বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট দিয়ে ঘরমুখো মানুষের ঢল নামায় রাজধানীর অনেক এলাকা এখন নিরিবিলি পরিবেশে পরিণত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, শাহবাগ,
বর্জ্য অপসারণে থাকবে ডিএনসিসির ১৬ হাজার কর্মী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭শ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করবে। ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ শেষ হবে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে কোরবানির
গণপরিবহন যেন রোগ-জীবাণুর বাহক
বেসরকারি চাকরিজীবী রিংকু দাস থাকেন রাজধানীর বাড্ডায়। প্রতিদিন ভিক্টর পরিবহনের গাড়িতে চড়ে তিনি নর্দা সংলগ্ন অফিসে যাতায়াত করেন। এই পরিবহনের কোনো কোনো গাড়ির সিটে বসলেই যেন তার গা গুলিয়ে ওঠে। সিটের সামনের কাভারে হাত পড়লে তাতে যেন ধুলোর স্তর বসে যায়। একটা উৎকট দুর্গন্ধও তার নাকে বাজে। ফলে ইদানীং মাস্ক পরে তিনি যাতায়াত করেন। কিন্তু গাড়িতে
সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ
রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত-যেদিকেই যাবেন চোখে পড়ে একই চিত্র। কোথাও রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস, কোথাও উন্নয়নকাজের নামে সড়কের অর্ধেকজুড়ে পড়ে আছে মাটি, বালু ও নির্মাণসামগ্রী। কোনো এলাকায় ভাঙাচোরা সড়কে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আবার চাদরে ঢেকে যাচ্ছে পুরো আবাসিক এলাকা। খোঁড়াখুঁড়ির কারণে সরু হয়ে যাওয়া
বৃষ্টিতে অস্বস্তিতে কাজলাবাসী
বেশ কিছুদিনের তীব্র তাপদাহের পর রোববার (২৬ এপ্রিল) হঠাৎ ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাঁটু পানিতে ভাসছে কাজলা এলাকার বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের কাজলা এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। বৃষ্টির পানির সঙ্গে সুয়ারেজের ময়লা পানি মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশা-মাছির
দখলমুক্তে ডিএমপির অভিযান
রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল
