আন্তর্জাতিক সংবাদ
ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ উত্তেজনা চরমে
ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক ফোনালাপে দুই নেতার মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ের খবর জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইসরায়েলভিত্তিক টাইমস অব ইসরায়েলের
কমনওয়েলথ সদস্য নির্বাচিত বাংলাদেশ
২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু
ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বড় পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তের ২৭ কিলোমিটার স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র হাতে তুলে দিল রাজ্য সরকার। একই সঙ্গে
হরমুজে নিয়ন্ত্রণ আরও জোরদার ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশের পরিবহণের পথ ‘হরমুজ প্রণালী’র ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে ইরান। এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি জটিল, বহুমুখী ও স্তরভিত্তিক ছাড়পত্র ব্যবস্থা (ক্লিয়ারেন্স সিস্টেম) কার্যকর করছে তেহরান। ইরানের এই নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে
পুতিনের বেইজিং সফর কেন গুরুত্বপূর্ণ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তার আনুষ্ঠানিক কর্মসূচি হবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২০০১ সালের ‘গুড-নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন’ চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া। তবে বিশ্লেষকদের মতে, বুধবার সকালে সম্ভাব্য শি-পুতিন বৈঠকের তাৎপর্য এর চেয়েও অনেক গভীর। আর
ইরান যুদ্ধ চালাতেই হবে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধটি মার্কিন জনগণের কাছে জনপ্রিয় হোক বা না হোক-তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ যুদ্ধ একটি অত্যন্ত সার্থক পদক্ষেপ। খবর রয়টার্সের। স্থানীয় সময় মঙ্গলবার
ইরানে সমরাস্ত্র বহরে গণবিবাহ
ইরানে সমরাস্ত্র বহরকে বিয়ের গাড়ি ও শোভাযাত্রার বাহন হিসেবে ব্যবহার করে একটি গণবিবাহ অনুষ্ঠান হয়েছে। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (১৮ মে) ইরানের তেহরানে এক হাজার দম্পতির জন্য একটি গণবিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি: ফাতেমেহ বাহরামি/আনাদোলু এজেন্সি অনুষ্ঠানের অংশ হিসেবে ফুল দিয়ে সজ্জিত সামরিক
ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) স্থানীয় সময় দুপুরের আগে মসজিদের বাইরে নিরাপত্তারক্ষীসহ তিন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়। সান দিয়েগো পুলিশ জানায়, হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।
অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই শিশুকে হত্যার পর পুলিশে ফোন করলেন বাংলাদেশি
অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্রবাসী বাংলাদেশি পরিবারে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রী ও বিশেষ চাহিদাসম্পন্ন দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। পুলিশ জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোন করে ঘটনার কথা জানান।
‘সিরিয়াস আলোচনা’ চলছে
উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা বাতিল করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি মঙ্গলবার ইরানের ওপর পরিকল্পিত একটি সামরিক হামলা
চীনে ৫.২ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৩ ভবন ধস হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৮ মে) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ মে) রাত ১২টা ২১ মিনিটে গুয়াংশি অঞ্চলের লিউঝৌ শহরে এই ভূকম্পন অনুভূত হয়। ঘটনার পর থেকে আজ
যুক্তরাষ্ট্রের নতুন ৫ শর্ত
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ও সংঘাত নিরসনের প্রক্রিয়ায় নতুন করে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন পাঁচটি বড় শর্ত আরোপ করেছে, যা ইতোমধ্যে দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। রোববার (১৭ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম
