আন্তর্জাতিক সংবাদ
হরমুজ প্রণালীতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের দাবি ইরানের
ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ
ঢাকা: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বড় ধরনের এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানে থাকা চারজন ক্রু সদস্যই সময়মতো প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। রোববার আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার
ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এটি এখনও মহামারির
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৭ মে) আবুধাবির আল-ধাফরা অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রে একটি ড্রোন আঘাত হানে। ড্রোনটির আঘাতে কেন্দ্রটির একটি জেনারেটরে আগুন ধরে যায়। তবে
জাতিসংঘে বাংলাদেশ নাকি সাইপ্রাস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। এ পদে প্রার্থী বাংলাদেশ ও সাইপ্রাস। বৈশ্বিক কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন– কে এগিয়ে, শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটতে পারে এই মর্যাদাপূর্ণ পদ? জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের
সময় ফুরিয়ে আসছে
ইরান এখনো চুক্তিতে সম্মত না হওয়ায় এবং শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’। ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তাদের বরং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। নইলে তাদের আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই মূল্যবান। এদিকে ইরানি সংবাদমাধ্যম
হামাসের সামরিক প্রধান নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের স্ত্রী-কন্যাসহ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, গত শুক্রবার গাজা সিটিতে তাদের ভাষায় একটি সুনির্দিষ্ট হামলায় ইজ্জ আল-দ্বীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। পরে হামাস এক বিবৃতিতে তাদের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার তথ্য
শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরজন্য তারা এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। সংবাদমাধ্যমটিকে মার্কিন কর্মকর্তারা জানিয়ছেন,
চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বাধীন চীনা সরকারের সঙ্গে দুই দিনব্যাপী উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল শুক্রবার (১৫ মে) বেইজিং ছেড়েছে। তবে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে, হোয়াইট হাউসের কর্মী ও সাংবাদিকদের এ সফরে সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্র জমা দিতে হয়েছিল, যার মধ্যে ছিল কর্মীদের বার্নার
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, একটি চুক্তিতে পৌঁছানো ইরানের স্বার্থেও প্রয়োজন রয়েছে এবং সমঝোতার মাধ্যমে উত্তেজনা
আইএসআইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত
মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ অভিযানে বৈশ্বিক জঙ্গি সংগঠন আইএসের (আইএসআইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমার নির্দেশনায়, মার্কিন
‘সিরিয়াস’ আলোচনার জন্য প্রস্তুত ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘কোনো আস্থা নেই’। তেহরান কেবল তখনই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী যদি যুক্তরাষ্ট্র ‘সিরিয়াস’ হয় (সত্যিকারের আন্তরিক) হয়। নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ব্রিকস (BRICS) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক উপলক্ষে ভারত সফরে আছেন তিনি। আব্বাস
