ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অর্থনীতি সংবাদ

Thumbnail [100%x225]
এনসিটি পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ঢাকা: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে।   বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ-বিডা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর

Thumbnail [100%x225]
বন্ধ কারখানা খুলতে ব্রিটিশ ও চীনা বিনিয়োগ প্রস্তাব

ব্যাংক ঋণের বড় বোঝা ও দীর্ঘদিনের বন্ধ কার্যক্রমের মধ্যে বেক্সিমকো গ্রুপের একটি কারখানা নতুন ব্যবসায়িক মডেলে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে ব্রিটিশ ও চীনা দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ২৩ মিলিয়ন ডলার বা ২ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া গেলে আগামী বছরের এপ্রিলেই কারখানাটিতে পুনরায় উৎপাদন

Thumbnail [100%x225]
রপ্তানিতে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারি-আগস্ট আট মাসে বাংলাদেশের একক প্রধান বাজার যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছে। তবে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হ্রাসের হার কম।   যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম

Thumbnail [100%x225]
চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনাকারী সংস্থা আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ও একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা

Thumbnail [100%x225]
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৩.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, ২০২৩ সাল থেকে ধীরগতির মুখে পড়েছে। জ্বালানি খাতের সংকট, আর্থিক খাতের ভঙ্গুরতা ও দুর্বল অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের মতো কাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অনিশ্চয়তা বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাপে রেখেছে।   মঙ্গলবার

Thumbnail [100%x225]
আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে

ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি কার্গো জাহাজ ব্রহ্মপুত্র নদ হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। এর মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারত ভাগের প্রায় ৭০ বছর পর প্রথমবারের মতো আসাম থেকে কোনো আন্তর্জাতিক বন্দরে সরাসরি পণ্য পরিবহন শুরু হলো।   ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা

Thumbnail [100%x225]
র‍্যানকন লুব্রিকেন্টসের সঙ্গে ইনভেস্ট বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

র‍্যানকন লুব্রিকেন্টস লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৫ একর উন্নত জমি পেতে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এই চুক্তি সম্পন্ন হয়।   ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রোচি এবং র‍্যানকন লুব্রিকেন্টস

Thumbnail [100%x225]
বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে দেশটিতে বাংলাদেশের

Thumbnail [100%x225]
কাস্টমস ও ভ্যাটের ৯৮ কর্মকর্তার বদলি ও পদায়ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৯৮ জন কর্মকর্তা এবং চলতি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।   প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত ও পদায়ন করা এসব কর্মকর্তা আগামী ৮ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে

Thumbnail [100%x225]
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব চীনের

বাগেরহাটের মোংলায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (স্মল মডুলার রিয়্যাক্টর বা এসএমআর) স্থাপনের প্রস্তাব দিয়েছে চীন। এটি বাস্তবায়ন হলে তা হবে বাংলাদেশে এসএমআর প্রযুক্তির প্রথম পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প।   প্রকল্প ও প্রস্তাবনার মূল বিবরণে বলা হয়েছে, প্রকল্পের স্থান হিসেবে মোংলা অর্থনৈতিক অঞ্চল এলাকায় ১১০

Thumbnail [100%x225]
কমলো সোনার দাম

ঢাকা: তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। প্রতিভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সকাল ১০ টা থেকে নতুন দাম কার্যকর হবে।    সোমবার (০৫ অক্টোবর) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।         নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের

Thumbnail [100%x225]
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে

বিগত দিনে কী হয়েছে, তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এখন যেভাবে পুঁজিবাজার এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।   রোববার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে