অর্থনীতি সংবাদ
ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন
পে-কমিশনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক, বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ২০০৬ সালের ১ জুলাই থেকেই এই নতুন বেতনস্কেল কার্যকর বলে ধরা হবে। তবে কর্মচারীরা পুরো বাড়তি বেতন একসঙ্গে
পচে গেছে প্রায় ৩ কোটি টাকার আলু
মাদারীপুরে একটি কোল্ড স্টোরেজে মজুদ করে রাখা প্রায় তিন কোটি টাকা মূল্যের আলু পচে গেছে। অধিক মুনাফার আশায় দীর্ঘদিন ধরে এসব আলু মজুদ করে রাখা হয়েছিল। এসব আলু কোল্ড স্টোরেজ থেকে বিনামূল্যে এখন গরুর খাবার হিসেবে বিতরণ করা হচ্ছে। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন স্টোরেজে রাখার কারণে আলু পচে গেছে। জানা গেছে, আলুর
সবজির বাজার চড়া
সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় মুরগির দাম কমেছে। একইসঙ্গে সরবরাহ বাড়ায় ইলিশের দামও কমেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তালতলা, আগারগাঁও ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে,
জমজমাট ‘সুপার সেল কার বাজারের’ আসর
প্রথম ও দ্বিতীয় সপ্তাহের দারুণ সাড়ার পর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শুক্রবারও (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই জমে উঠেছে ‘সুপার সেল কার বাজারের’ আসর। গাড়ি কেনা-বেচার এই আয়োজনে নিজের পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। আবার নিজের ব্যবহৃত গাড়িও উপযুক্ত দামে বিক্রি করা যাচ্ছে। গত ৪ সেপ্টেম্বর
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
ঢাকা: সার্বজনীন পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। কোনো পেনশনার মারা গেলে তার স্বামী বা স্ত্রী এখন থেকে ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন। এত দিন এ বয়সসীমা ছিল ৭৫ বছর। একই সঙ্গে সার্বজনীন পেনশনের শরিয়াহভিত্তিক বা ইসলামিক স্কিম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। তবে পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও
জ্বালানি তেল কিনছে সরকার
চলতি বছরের বাকি সাড়ে তিন মাসের জন্য ১২ হাজার ৫৩৭ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনের ইউনিপেক ও পেট্রো চায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে এসব জ্বালানি কেনা হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এর বাইরে দরপত্র ছাড়া একই সময়ের জন্য
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৪৪ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ,
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা
সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে গ্রাহকদের ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। নতুন এই ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব নম্বর টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট
শিল্প খাত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ দফা প্রস্তাব
দেশের পোশাকশিল্পের টেকসই বিকাশ, জ্বালানি নিরাপত্তা ও নীতিগত সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছয় দফা প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানান। বিকেএমইএ সভাপতির স্বাক্ষরিত এক চিঠিতে
বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত
দশ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির শর্ত আরোপের আদেশ স্থগিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া ওই আদেশ অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এ-সংক্রান্ত
উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ
দেশের তফসিলি ব্যাংকগুলোর উপ-শাখার (সাব-ব্রাঞ্চ) মাধ্যমে সংগৃহীত আমানতের পরিমাণ চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে একই সময়ে ঋণ ও অগ্রিম বিতরণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে দেশে মোট উপ-শাখার সংখ্যা দাঁড়িয়েছে
আসবে ৭৮০ কোটি ৭৬ লাখ টাকার সার
বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন এমওপি, ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার রয়েছে। এসব সার আমদানিতে মোট ব্যয় হবে ৭৮০ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৫৩৯ টাকা। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
