ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অর্থনীতি সংবাদ

Thumbnail [100%x225]
কমল সোনা-রুপার দাম

   বিশ্ববাজারের ধারাবাহিকতায় এবার দেশের বাজারে কমলো সোনা রুপার দাম। ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে নতুন নির্ধারিত দরে সোনা ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির জুয়েলারি স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী,

Thumbnail [100%x225]
টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার।   বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে ছুটির আগে গত শনিবার

Thumbnail [100%x225]
অভিযানে কোটি টাকার স্বর্ণ ও লিকার জব্দ

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ ও লিকারসহ নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ টাকার বেশি শুল্ক-কর

Thumbnail [100%x225]
‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮৪৪৪ তরুণের আবেদন

দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।   আগামী ১ নভেম্বর থেকে

Thumbnail [100%x225]
কম শুল্কের ঘোষণায় দামি পণ্য আমদানি

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্যের ঘোষণায় উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য আমদানির অভিযোগে আটটি চালানে বড় ধরনের অনিয়ম উদ্ঘাটন করেছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও কাস্টমস হাউস। শনিবার (১৭ অক্টোবর) এনবিআর এ তথ্য জানায়।   শনিবার (১৭ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব

Thumbnail [100%x225]
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৯ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসারে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।   শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট রিজার্ভ হলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের

Thumbnail [100%x225]
পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।   বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।   শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা

Thumbnail [100%x225]
৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ টাকার মিউরিয়েট অব পটাশ (এমওপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট( ডিএপি) সার কিনবে সরকার। এর মধ্যে রাশিয়া ও কানাডা থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে।   সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় এসব সার কেনা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থমন্ত্রী আমির

Thumbnail [100%x225]
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে

চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।   সংস্থাটির অক্টোবর ২০২৬-এর পূর্বাভাসে বাংলাদেশের অর্থনীতির এই সম্ভাব্য চিত্র উঠে এসেছে। প্রবৃদ্ধির নিম্নমুখী ধারা ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি

Thumbnail [100%x225]
ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ বিনিয়োগের আওতায় কারখানাটিতে বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদনের পরিকল্পনা রয়েছে।   সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে জমি ইজারা চুক্তি

Thumbnail [100%x225]
আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেও সরকারের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।   সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের

Thumbnail [100%x225]
বাড়ল সোনার দাম

ডলারের মান কিছুটা কমা এবং জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির নতুন তথ্য নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষা। এসব তথ্যের ওপর নির্ভর করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী,