ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাকরির ব্যবস্থা না করলে বেকারত্ব বাড়বে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ জুন, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


চাকরির ব্যবস্থা না করলে বেকারত্ব বাড়বে

সরকার এত এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তৈরি করে তাদের চাকরির ব্যবস্থা না করলে দেশে বেকারের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। 

শুক্রবার (২৬ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

 

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) উদ্যোগে বেসরকারি খাতে প্রকৌশলী এবং বেসরকারি চাকরীজীবীদের জন্য পে-স্কেল বা ন্যায়সঙ্গত বেতন কাঠামো গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আয়েজিত হয়। 

হান্নান মাসউদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ৩ লাখ মাদরাসার শিক্ষক বেতন পাচ্ছে না।

সরকার ক্ষমতায় এসেই তেল ও গ্যাসের দাম ৩ গুণ বাড়িয়েছে। ক্ষমতায় আসার ৩ মাসে ৭০০ খুন হয়েছে।

প্রায় ৩০০ শিশু ধর্ষণের শিকার হয়েছে। 

 

তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মক্ষম বা চাকরি করে ৭ কোটি ৭৫ লাখ লোক।

তার মধ্যে বেসরকারি চাকরিজীবী ৫ কোটি। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হচ্ছে। কিন্তু বেসরকারি চাকরিজীবীদের এর আওতায় আনা হচ্ছে না। 

 

হান্নান মাসউদ বলেন, বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। নতুন বাজেটের পর প্রত্যেক উপজেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা। আমরা চাই দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় ঘটুক। কিন্তু প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে, তাতে শিক্ষার মান উন্নয়ন হবে না। 

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় ৩০ লাখের ওপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রয়েছেন, কিন্তু তার মধ্যে সরকারি চাকরির সুযোগ খুবই সীমিত। এত এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তৈরি করে সরকার যদি তাদের চাকরির ব্যবস্থা না করে, তাহলে তো শিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে।


   আরও সংবাদ