সংবাদ
অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তি, নিষেধাজ্ঞা কাটছে কিংসের
ফিফার টানা ১২টি নিষেধাজ্ঞা ঝুললেও অবশেষে সব শঙ্কা কাটিয়ে আসন্ন দলবদলে অংশগ্রহণের আভাস দিয়েছে দেশের ফুটবলের সফলতম ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী এক-দুদিনের মধ্যেই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞামুক্ত হবে। ফিফার নিষেধাজ্ঞা ও দলবদল নিয়ে
‘এমএসএন’ ত্রয়ীর রূপকথা কি তবে মায়ামির মাটিতে শেষ অধ্যায় লিখবে?
ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৩৪ বছর বয়সে সান্তোসে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ। চুক্তি নবায়ন কিংবা দলবদল নিয়ে যখন নানা গুঞ্জন, ঠিক তখনই মার্কিন মুলুকের ইন্টার মায়ামি ফুটে উঠেছে তার ক্যারিয়ারের শেষ
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭
ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখায় হুতি বিদ্রোহীদের নতুন দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার (১০ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এটি ছিল সেখানে হুতিদের দ্বিতীয় দফা হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, রোববার দ্বিতীয় দফায় চালানো
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজ্যের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছেন।
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
টাইফুন ‘ডলফিনের’ প্রভাবে উষ্ণ বাতাসের প্রবাহে হংকংয়ে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। রোববার (৯ আগস্ট) শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৮৮৪ সালে হংকংয়ে তাপমাত্রা রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ তাপমাত্রা। হংকং অবজারভেটরি জানিয়েছে, রোববার বিকেলে তাদের প্রধান কার্যালয়ে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা
আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো– আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড
জামিনে মুক্ত আ.লীগ নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক নেতাকর্মীরা হলেন- সদর উপজেলার
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল?
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। গণমাধ্যমে এমন খবর চাউর হলেও খোদ মির্জা ফখরুল বলছেন, রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। রোববার (৯ আগস্ট) বিকেলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাষ্ট্রপতি
ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬)। সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুরে সহকারী
স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশহুদ আহাম্মদ কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে। শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়রা জানান, মশহুদ ভোরে পিকআপ
