সংবাদ
হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা
হরমুজ প্রণালীর অবরুদ্ধ নৌপথে একের পর এক জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। চলমান এই পরিস্থিতির মধ্যেই প্রণালীতে হামলার শিকার একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার থেকে ২৫ ক্রুকে উদ্ধার করেছে ওমান। ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘রিটি’ নামের একটি বাণিজ্যিক জাহাজে থাকা কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে।
দরজায় কড়া নাড়ছে আরেকটি বিপ্লব
আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। যদি এ দাবি আদায় হতো তাহলে বাকি ৬টি
দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ
ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি ৭ জনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬-এ মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকায় একটি সোফা তৈরির
যশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করেননি। অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান। গত চার বছরের ফলাফল বিশ্লেষণে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমার পাশাপাশি শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। বোর্ডের
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। বরিশাল, যশোর ও দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৫৫ জনই অকৃতকার্য হয়েছেন। গত ২২ বছরের ফলাফলে এমন চিত্র দেখা যায়নি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২০০৪ সালে পাসের হার ছিল ৪৮ শতাংশ। এরপর গত ২২
লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
লক্ষ্মীপুর জেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। এ বছর জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী। তবে জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার একেবারে শূন্য। এর মধ্যে লক্ষ্মীপুর
এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ উত্তীর্ণ ১২০৪
সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এই ফলাফল ঘোষণা করেন। বোর্ডের
ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, পহেলা ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে সাংস্কৃতিক উৎসব। যেখানে নজরুল, রবীন্দ্রনাথ, নৃত্যকলা, বাউল ও লোকজ সংস্কৃতির বিভিন্ন খেলাধুলাসহ হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরা হবে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দুই দিন ব্যাপী জেলা প্রশাসনের
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা রাশিয়া থেকে আনা ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ ইউরেনিয়ামের চতুর্থ চালান বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি লরিতে করে আনা জ্বালানির গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছায়। এ
বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে অন্তত চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে। নিহত ছয়জন হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল
