ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


 বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে অন্তত চারজন।

তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে।

 

 

নিহত ছয়জন হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বাবু ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন তারা (হতাহতরা)।

এ সময় বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে ওই টং ঘরে আশ্রয় নেন সবাই। এ সময় সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই ছয়জনের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন দুজন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরের মধ্যে ও বাইরে মৃত অবস্থায় পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

 

বিষয়টি নিশ্চিত করে পাবদা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে।


   আরও সংবাদ