আন্তর্জাতিক সংবাদ
ট্রাম্পের গায়ে বাংলাদেশি স্যুট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে নেব্রাস্কার একটি সমাবেশে যে গাঢ় নীল রঙের স্যুটটি পরেছিলেন, তা নারায়ণগঞ্জের আদমজী এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেডে তৈরি। চলতি বছর মার্কিন পোশাক আমদানি কিছুটা কমলেও বাংলাদেশি প্রস্তুতকারকরা ভবিষ্যতের প্রবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের বাজারের দিকে তাকিয়ে রয়েছেন– এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৪
কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ বিভাগ শনিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জর্জিয়ার ডগলাস শহরের একটি বাড়িতে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে গুলির শব্দ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডগলাস পুলিশ বিভাগের কর্মকর্তারা। সেখানে গুলিবিদ্ধ
সৌদির আরেক বিমানবন্দরের কাছে প্রজেক্টাইল
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রজেক্টাইল এসে পড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। শনিবার (১০ অক্টোবর)
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে একটি বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে ঢুকে হামলা চালান এক ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীর মরদেহও উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের ধারণা, নিজের ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনসাধারণের জন্য
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। শনিবারের সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জনের বেশি। হামলার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শনিবার
দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টিসহ (সিজেপি) কয়েকটি ছাত্র সংগঠনের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত দিল্লিতে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে আটকে রাখতে স্টেডিয়ামগুলোকে ব্যবহার করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে ককরোচ জনতা
আমাদের সবাইকে গ্রেপ্তার করুন
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণ বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) লোকসভার বিরোধীদলীয় নেতা বলেন, তিনি ‘এক দশকেরও বেশি সময় ধরে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপির
নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে তার নাম ঘোষণা করে নরওয়েজীয় নোবেল কমিটি। নোবেল কমিটি জানায়, আন্তর্জাতিক আইনকে এগিয়ে নেওয়া এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী
চীনা ল্যাব নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য তৈরি স্মার্টফোন, ক্যামেরা এবং কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোর পরীক্ষার কাজ থেকে সব চীনা ল্যাবকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার তারা জানিয়েছে, এ বিষয়ে তারা আগামী ২৯ অক্টোবর ভোটাভুটি করবে। এর মাধ্যমে বেইজিংকে চাপে রাখার লক্ষ্যে নেওয়া তাদের আগের পদক্ষেপগুলোর
হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা
যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফেরাতে নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্রের
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনীর মাধ্যমে আধুনিক
নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তবে চলতি বছরের পুরস্কার তিনি পাবেন কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তাদের সিদ্ধান্ত কী হতে যাচ্ছে। আমার মতো মানুষদের হয়তো এই
