ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টাকাভর্তি কার্গো বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


টাকাভর্তি কার্গো বিমান বিধ্বস্ত

দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটে। 

বিমানটি এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে কাছে থাকা মহাসড়কে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সংবাদমাধ্যম আরটি নিউজ থেকে জানা যায়, শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস বলেন, নতুন ছাপানো নোট বহনকারী হারকিউলিস সি-১৩০ কার্গো বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। 

বিমানবাহিনীর কর্মকর্তা জেনারেল সার্জিও লোরা জানান, বিমানে ৬ জন ক্রু ছিলেন; চারজনের মরদেহ উদ্ধার হলেও দু’জনের খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিসের প্রধান পাভেল তোভার জানান, নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী এবং কতজন বিধ্বস্ত যানবাহনের যাত্রী তা নির্দিষ্টভাবে বলা যায়নি। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সন্তাক্রুজ থেকে এল আলতো শহরের দিকে আসছিল।

 


   আরও সংবাদ