ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
রিয়াদের কাছে তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রিয়াদের কাছে একটি বড় তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। শনিবার (৩ অক্টোবর) আরামকোর তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পরে অগ্নিনির্বাপণে কাজ করা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই হুথিদের এ দাবি সামনে এলো।   অন্যদিকে, আগুনের কারণ সম্পর্কে

Thumbnail [100%x225]
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর মৃত্যু না হওয়ায় কারাপ্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে নজিরবিহীন ব্যর্থতার পর অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও তার মৃত্যু না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   শনিবার (৩ অক্টোবর) টেনেসির

Thumbnail [100%x225]
ইরানি বন্দিদের মুক্তি দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে আটক কয়েকজন ইরানি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তারা ইরানে ফিরবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।   ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা বেশ কয়েকজন ইরানি বন্দিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। তাদের দ্রুতই ইরানে ফেরত পাঠানো হবে।   তবে মুক্তি পাওয়া

Thumbnail [100%x225]
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ

রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দসহ বিভিন্ন দাবিতে দেশটির শত শত হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।   শুক্রবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী

Thumbnail [100%x225]
হুথিদের ঠেকাতে বড় অভিযানের প্রস্তুতি সৌদির

ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে সামনে রেখে একাধিক ফ্রন্টে একযোগে এ হামলা চালানো হতে পারে।   আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। স্থলভাগে

Thumbnail [100%x225]
যুক্তরাষ্ট্র হুমকির মুখে মজুত ডিজেল ছাড়ছে ইউরোপ

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের লাগামহীন দাম কমাতে এবং নিজেদের সংকট সামলাতে জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়তে ইউরোপের দেশগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। তা না হলে দেশটিতে তৈরি ডিজেল ইউরোপে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।   এ ঘোষণার ঠিক একদিন পরেই ইউরোপের দেশগুলো বিপুল পরিমাণ মজুত

Thumbnail [100%x225]
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রেসিডেন্টের মেয়াদ, রাজনৈতিক উত্তরাধিকার এবং ভবিষ্যৎ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট ‘গ্রক’-এর কাছে ঘণ্টার পর ঘণ্টা নানা প্রশ্ন করেছিলেন। এমনকি তার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী নেতৃত্ব নিয়েও তিনি এআইয়ের মতামত জানতে চেয়েছিলেন বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।   শুক্রবার

Thumbnail [100%x225]
ইয়েমেনে তীব্র সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করছেন তারা।   ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, হুথিদের অবস্থান, সামরিক গতিবিধি, রসদ সরবরাহ এবং সামরিক সক্ষমতাকে

Thumbnail [100%x225]
নেপালের হিমলুং পর্বতে ভয়াবহ তুষারধস

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর থেকে চাপা পড়া লাশ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।   বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে নতুন করে আটটি লাশ উদ্ধার করেন।   গত রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার

Thumbnail [100%x225]
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার (৩ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।   এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য মেলেনি। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও মূল কয়েকটি বিষয়ে দুপক্ষ একমত

Thumbnail [100%x225]
সৌদিতে হুথিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।   আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে

Thumbnail [100%x225]
‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুলের

ভারতের রাজনীতিতে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য অনুকূল হবে না।   ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায়