আন্তর্জাতিক সংবাদ
হরমুজ নিয়ে বৈঠক স্থগিত
হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নতুন একটি সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র
তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবারও দ্রুত বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে। সৌদি আরবে নতুন করে হুথি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবরের পাশাপাশি সৌদির একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। রয়টার্সের
২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে
২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য জোটটির সভাপতিত্ব চীন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন শি জিনপিং। চীন আগামী বছরের ব্রিকসের সভাপতিত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর শি জিনপিংকে
গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধের মধ্যে ইরাক থেকে বিমান হামলার শিকার হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এর ফলে জ্বালানির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাগদাদ ও রিয়াদ উভয়পক্ষই জানিয়েছে, ড্রোন হামলাটি এমন একটি এলাকা থেকে চালানো হয়েছে যেখানে ইরান-সমর্থিত মিলিশিয়ারা সক্রিয় রয়েছে। এ ঘটনার পর সতর্কতামূলক
নিখোঁজ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার
জাভা সাগরে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ থেকে একজনের মরদেহ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার মুখে পড়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামক জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর একটি উদ্ধার অভিযান শুরু করা হয়। জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। বাকি
সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সাময়িক স্থানে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও ঘটনাটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরের আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিনির্বাপণ বিভাগের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। কয়েক ঘণ্টা ধরে ওই স্থান থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে। প্রাথমিক বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স,
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার দুর্বল মার্কিন ডলারের কারণে মূল্যবান এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং সুদের হার নিয়ে বাজারে তৈরি হওয়া প্রত্যাশাও স্বর্ণের দামে প্রভাব ফেলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের
ফেরিতে আগুন, নিহত ৫
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উপকূল
হুতিদের নিয়ন্ত্রণ করতে ইরানকে পাকিস্তানের বার্তা
চলমান সংকট যাতে আরও মারাত্মক রূপ ধারণ না করে, সেজন্য ইয়েমেনের হুতিদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরানকে সৌদি আরবের একটি সতর্কবার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার সৌদি আরবের ওপর অন্যতম বড়
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সরাসরি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত
তেলের দাম ১০০ ডলার ছাড়াল
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার
জালিয়াতির অভিযোগ: সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্থাটি ও বাংলাদেশের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগে তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে রয়টার্স। একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের
