ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
ইরানের সঙ্গে আলোচনা হতে পারে

আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠাতব্য মধ্যবর্তী নির্বাচনের পর ‘অবিলম্বে’ ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে আগ্রহী না হলেও আলোচনা ‘হতে পারে’।   সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ইঙ্গিত দিয়ে

Thumbnail [100%x225]
খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এই অধিবেশন শুরু হয়।   মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক

Thumbnail [100%x225]
একদিনে ৬ শতাধিক ফ্লাইট বাতিল

ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিসেসের (এনএটিএস) প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, হিথ্রো, গ্যাটউইক, ম্যানচেস্টার ও স্ট্যানস্টেডসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে।   হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে

Thumbnail [100%x225]
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। ফলে টানা চতুর্থ কার্যদিবসের মতো দাম বেড়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৫৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ৯৯.৪৯ ডলারে পৌঁছেছে।     মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট

Thumbnail [100%x225]
৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ

বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলি নাগরিকদের ওপর হামলার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বাংলাদেশসহ কয়েকটি দেশে ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।   রোববার প্রকাশিত নতুন এক নিরাপত্তা সতর্কবার্তায় কাউন্সিল জানায়, সামনে ইহুদিদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয়

Thumbnail [100%x225]
হরমুজ প্রণালীতে মার্কিন সাবমেরিন আটক

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির প্রচার করা এক খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক, মানুষবিহীন ও স্মার্ট একটি সাবমেরিন আটক করেছে ইরানের নৌবাহিনী।   যুক্তরাষ্ট্র

Thumbnail [100%x225]
চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

চীনকে দীর্ঘদিন ধরে ‘বিশ্বের কারখানা’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিপুল শ্রমশক্তি, সস্তা উৎপাদন ব্যয় এবং রফতানিনির্ভর শিল্পের ওপর ভর করে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু সেই কারখানায় এখন আগের মতো শ্রমিকের প্রয়োজন হচ্ছে না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, আবাসন খাতের মন্দা এবং উৎপাদন কার্যক্রমের পরিবর্তনের

Thumbnail [100%x225]
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা

যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের একটি গ্রামে সবশেষ ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কুফার রুমমানে একটি আবাসিক ভবনে হামলায় দুই শিশু, চার নারীসহ ১১ জন নিহত হন। এ ছাড়া একটি গাড়িতে হামলা চালিয়ে একজন প্যারামেডিককে হত্যা করে ইসরায়েল।   লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে

Thumbnail [100%x225]
জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।      মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।   সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে

Thumbnail [100%x225]
মধ্যপ্রাচ্য উত্তাপে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা এবং জ্বালানি সরবরাহে আরও বিঘ্ন ঘটার উদ্বেগে বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। নিজেদের স্থাপনায় যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আরও ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।   মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক

Thumbnail [100%x225]
ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ছাই ছড়িয়ে পড়ায় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ১ হাজার ৫৫৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আটকা পড়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী। খবর এনডিটিভির।   ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) আনাক ক্রাকাতোয়া