আন্তর্জাতিক সংবাদ
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দসহ বিভিন্ন দাবিতে দেশটির শত শত হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। শুক্রবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী
হুথিদের ঠেকাতে বড় অভিযানের প্রস্তুতি সৌদির
ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে সামনে রেখে একাধিক ফ্রন্টে একযোগে এ হামলা চালানো হতে পারে। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। স্থলভাগে
যুক্তরাষ্ট্র হুমকির মুখে মজুত ডিজেল ছাড়ছে ইউরোপ
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের লাগামহীন দাম কমাতে এবং নিজেদের সংকট সামলাতে জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়তে ইউরোপের দেশগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। তা না হলে দেশটিতে তৈরি ডিজেল ইউরোপে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ঘোষণার ঠিক একদিন পরেই ইউরোপের দেশগুলো বিপুল পরিমাণ মজুত
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রেসিডেন্টের মেয়াদ, রাজনৈতিক উত্তরাধিকার এবং ভবিষ্যৎ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট ‘গ্রক’-এর কাছে ঘণ্টার পর ঘণ্টা নানা প্রশ্ন করেছিলেন। এমনকি তার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী নেতৃত্ব নিয়েও তিনি এআইয়ের মতামত জানতে চেয়েছিলেন বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। শুক্রবার
ইয়েমেনে তীব্র সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করছেন তারা। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, হুথিদের অবস্থান, সামরিক গতিবিধি, রসদ সরবরাহ এবং সামরিক সক্ষমতাকে
নেপালের হিমলুং পর্বতে ভয়াবহ তুষারধস
নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর থেকে চাপা পড়া লাশ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে নতুন করে আটটি লাশ উদ্ধার করেন। গত রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার (৩ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য মেলেনি। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও মূল কয়েকটি বিষয়ে দুপক্ষ একমত
সৌদিতে হুথিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে
‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুলের
ভারতের রাজনীতিতে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য অনুকূল হবে না। ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায়
খুব দ্রুতই অনেক কিছু দেখতে পাবেন
ইরানের সঙ্গে যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ১৮ জনকে হারিয়েছি এবং খুব শিগগিরই আপনারা অনেক কিছু ঘটতে দেখতে পাবেন। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইরানকে ‘উড়িয়ে দেবে’ নাকি তেহরানের সঙ্গে কোনো
ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি
ইরাক থেকে নিজেদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ইতালি। এর মধ্য দিয়ে দেশটিতে ইতালির ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান হলো। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে গত মার্চে ইরাক থেকে বেশিরভাগ সেনা ও সামরিক সদস্য প্রত্যাহার করে নেয় রোম। কুর্দিস্তান অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রাতভর বিমান হামলার
আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব কেন আরও জটিল হচ্ছে
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক ক্রমেই অবনতির দিকে গেছে। একসময় আফগানিস্তানে নিজেদের কৌশলগত স্বার্থে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা পাকিস্তান এখন সেই গোষ্ঠীর সঙ্গেই সীমান্ত নিরাপত্তা, টিটিপি ও শরণার্থী ইস্যুতে বিরোধে জড়িয়েছে। দিল্লি পলিসি গ্রুপের ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামের
