আন্তর্জাতিক সংবাদ
তেল রপ্তানি বাড়ছে
বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি সেপ্টেম্বরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেলবাহী জাহাজের চলাচল ও পণ্য পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ব্যারেল তেল পরিবহন হয়েছে। পাশাপাশি পাইপলাইন ও হরমুজ এড়িয়ে
কীভাবে ইরান যুদ্ধ শেষ হবে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে-এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে বা ঠিক কখন শেষ হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি। একই সঙ্গে ট্রাম্প আবারও বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান ‘খুব খারাপ অবস্থায়’
রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
প্রশিক্ষণ উড্ডয়নে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান। দেশটির পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে ‘তুপোলেভ টিইউ-৯৫’ বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি
অভিবাসী অন্য দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন
অভিবাসীদের নিজ দেশের বদলে অন্য দেশে পাঠানোর কার্যক্রম আবার শুরু করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আপাতত অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগের জরুরি আবেদন মঞ্জুর করে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে এ নীতির বৈধতা নিয়ে আগামী ডিসেম্বরে শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। এর আগে
আবারও অশান্ত অরুণাচল সীমান্ত
মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় বিদ্রোহীদের অতর্কিত হামলার শিকার হয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। অরুণাচল প্রদেশের ছাংলং জেলার সীমান্তবর্তী এলাকায় হামলায় আসাম রাইফলসের এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় ২১ আসাম রাইফলসের জওয়ানরা সীমান্ত বেড়া নির্মাণের
ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে কে এই নতুন মুখ
কারাগারে থাকা ইমরান খানের মুক্তির দাবিতে আবারও রাজপথে বড় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ৪ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে দীর্ঘমিছিলের ঘোষণা দিয়েছে দলটি। এবার এই আন্দোলনের সামনে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা মঙ্গলবারের প্রতিবেদনে জানিয়েছে,
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী সরকারপ্রধান হয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ফাতিমার দল ‘অথেন্টিসিটি অ্যান্ড
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত
বিদেশিদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে আরও বেশি সময় অপেক্ষা করার প্রস্তাব পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। নিজ দল লেবার পার্টি ও ট্রেড ইউনিয়নগুলোর আপত্তির মুখে এ বিষয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন তিনি। সোমবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে শাবানা মাহমুদ বলেন, প্রস্তাবিত পরিবর্তনের
ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি ও জিন থেরাপির ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র-ইরান
সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধে নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনায় ইরানের সর্বশেষ প্রস্তাবের সংশোধিত একটি সংস্করণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ
‘ভারতকে চীন হতে দেবে না যুক্তরাষ্ট্র’
ভারতের ক্রমবর্ধমান শক্তিকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে চাপ আরও বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। তার দাবি, চলতি বছরের রাইসিনা সংলাপে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, ওয়াশিংটন কখনোই ভারতকে প্রতিযোগী হিসেবে ‘আরেক চীন’ হয়ে উঠতে দেবে না। আলিপভ ওই মন্তব্যকে ‘ফ্রয়েডিয়ান স্লিপ’
শতবর্ষে প্রয়াত মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে তান
