ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।   শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল খান এলাকায় সড়কের পাশে থাকা একটি পুলিশ চেকপোস্টে এ হামলা হয় বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।     হামলার

Thumbnail [100%x225]
রুশ হামলায় ইউক্রেনের ইন্টারনেট ও শিল্পে চাপ

ইউক্রেনের রাজধানী কিয়েভের ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোয় সাম্প্রতিক রুশ হামলায় প্রায় ১ লাখ পরিবার ইন্টারনেট সমস্যায় পড়েছে। একই সময়ে দেশটির সবচেয়ে বড় ইস্পাত কারখানা আর্সেলর মিত্তাল ক্রিভিই রিহ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এসব ঘটনায় ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও অর্থনীতির ওপর যুদ্ধের চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।   গত বুধবার কিয়েভ

Thumbnail [100%x225]
হরমুজে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত অনুমোদিত পথের বাইরে দিয়ে চলাচল করা জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের গঠিত পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন পথে চলাচল করলে জাহাজগুলোর ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সুযোগও গুরুতরভাবে সীমিত করা হতে পারে।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে

Thumbnail [100%x225]
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।   এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি

Thumbnail [100%x225]
এআই ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে

নিয়ন্ত্রণ ও যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন ঘটনা ঘটাতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে; এমন সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিরা সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাই

Thumbnail [100%x225]
ব্যাংকক, জরুরী অবস্থা ঘোষণা

টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রধান সড়কগুলো তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানি ঠেলে চলাচল করছেন বাসিন্দারা।     ব্যাপক বন্যার মুখে শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন গভর্নর চাদচার্ট সিত্তিপান। রয়টার্স জানিয়েছে, ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সড়কে গাড়িগুলো আংশিক

Thumbnail [100%x225]
ইরানের শান্তি প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ ট্রাম্পের

হরমুজ প্রণালী খুলে দেওয়া ও মধ্যপ্রাচ্যে লড়াই বন্ধে ইরানের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল তেহরান। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের প্রত্যাখ্যানের খবরটি তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।   ইরান

Thumbnail [100%x225]
বৈশ্বিক তেল বাজারে কোন অবস্থানে আফ্রিকা?

২০২৫ সালে বিশ্বের মোট অপরিশোধিত তেল উৎপাদনে আফ্রিকার অবদান প্রায় ১০ শতাংশ। এ অঞ্চলে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল উত্তোলন হয়। অবকাঠামোগত নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একটি অঞ্চল হিসেবে এটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অত্যন্ত প্রভাবশালী রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে।   পুরো আফ্রিকা

Thumbnail [100%x225]
জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ

Thumbnail [100%x225]
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।   আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসায় যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর এটি কোয়াঙ্গো প্রদেশের

Thumbnail [100%x225]
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

লোহিত সাগরপথে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ইয়ানবু বন্দর এখন বাড়তি নিরাপত্তার আওতায়। ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর বন্দরটি রক্ষায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। সেখানে সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে দেশটি।   বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ফ্রান্সের

Thumbnail [100%x225]
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য

ঢাকা: জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।   ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা