ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬৪ বার
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমানের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর অর্থমন্ত্রীর সঙ্গে মোস্তাকুর রহমানের এটাই প্রথম সাক্ষাৎ। বৈঠকের এক পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব কিছু সময় বৈঠকে যোগ দিয়ে বের হয়ে যান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
তবে বৈঠকে কী আলোচনা হলো তা অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্টস’!