অর্থনীতি সংবাদ
শিগগিরই টাকা পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের সব আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর মোট পরিশোধিত মূলধনও সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্থানান্তর হয়েছে। এ অর্থ থেকে শিগগিরই দুই লাখ টাকা বা তার নিচে আমানত থাকা গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারবেন। মেয়াদি আমানত এখনই দেওয়া হবে না; নির্ধারিত মেয়াদ শেষে এ অর্থ
গভীর সংকটে অর্থনীতি
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, স্থবির মজুরি, কর্মসংস্থানের সংকট ও ব্যাংকিং খাতের ভয়াবহ বিপর্যয়ে দেশের অর্থনীতি এখন গভীর সংকটে। সরকারি পরিসংখ্যানে কিছু উন্নতির ইঙ্গিত মিললেও বাস্তবে নিম্ন ও মধ্যম আয়ের লাখ লাখ পরিবার প্রতিদিন টিকে থাকার লড়াইয়ে পড়েছে। আয়ের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া ক্রমেই কঠিন
রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লো
ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন তারিখ অনুযায়ী ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ আদেশ জারি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়, স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের জন্য
সবজি ও পেঁয়াজের দাম কমেছে
ঢাকা: সরবরাহ পর্যাপ্ত থাকায় রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় শীতকালীন সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে নতুন পেঁয়াজের দাম। তবে মাছ ও মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও আগারগাঁও বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। টানা তিন দিন সরকারি ছুটি ও শৈত্যপ্রবাহের প্রভাব
আগামী বছরও কম ব্যয়ের বাজেট
আগামী ২০২৬-২৭ অর্থবছরও কম ব্যয়ের বাজেট প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে। চলতি বাজেট সংশোধনের কাজ করার কথা থাকলেও তা করছে না অন্তর্বর্তী সরকার। এই দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচিত নতুন সরকারের হাতে ন্যস্ত করতে চায় ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তবে সামষ্টিক অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত রাখতে আগামী অর্থ বছরও ব্যয় সংকোচন নীতি বহাল রাখার
শনিবার ব্যাংক খোলা নিয়ে যা বলছে বাংলাদেশ ব্যাংক
আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের ব্যাংক খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়
খেজুর ৪০ শতাংশ শুল্ক কমলো
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ৪০ শতাংশ কমিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ। রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন
বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন
স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এ সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এই অতিরিক্ত
অস্ট্রেলিয়ায় হবে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণে ২১২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ১৬০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। সেই সঙ্গে চীনের প্রতিষ্ঠান দিয়ে শাহবাজপুর-৫, ৭ এবং ভোলা নর্থ-৩, ৪ এবং ১টি অনুসন্ধান কূপ খনন করতে ৯০৭ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ২৯৪ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে অর্থ
মরক্কো থেকে এক লাখ ১০ হাজার টন সার আসবে
দেশে সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো থেকে এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার ও ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত
স্বর্ণ দামে রেকর্ড
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম আবার বাড়ানো হয়েছে। ফলে দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৪৯ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার
ব্যাংকে ঢুকছে অলস টাকা
উচ্চ সুদে বিনিয়োগে অনাগ্রহী উদ্যোক্তারা। ক্ষুদ্র বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে লোকসানের ভয়ে বিনিয়োগ করছেন না। উল্টো মূল্যস্ফীতি ঠেকাতে আমানতে উচ্চসুদ দিচ্ছে ব্যাংকগুলো। সব মিলিয়ে মানুষ বিনিয়োগ না করে নগদ টাকা হাতে ধরে রাখার চেয়ে ব্যাংকে রাখাই নিরাপদ ও লাভজনক মনে করছেন। তারই প্রতিফলন দেখা গেছে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে।
