খেলাধূলা সংবাদ
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা
‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’, - ইয়ামাল
বার্সেলোনার বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল বলেছেন, জীবনে ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তবে তার অভিজ্ঞতায়, অনেকেই নিজেদের মন্তব্য বা আচরণ যে বর্ণবাদী, সেটি বুঝতে পারেন না। দ্রুত উত্থানের পথে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার
তিন নতুন প্রবাসী নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছে বাংলাদেশ
লাল-সবুজের জার্সিতে এখনও মাঠে নামার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের ক্যাম্পে নিজেদের প্রমাণ করে ঠিকই আসিয়ান কাপের চূড়ান্ত টিকিট কেটেছেন তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসা। এই তিন নতুন মুখকে সঙ্গী করেই আসিয়ান কাপের মহারণে অংশ নিতে ইন্দোনেশিয়ার বিমান ধরছে বাংলাদেশ। কোচ টমাস ডুলির ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে এই
ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন
এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের অনুরোধে আয়োজিত প্রীতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছালেও প্রতিপক্ষকে পাওয়া যায়নি। সকাল ৯টার ম্যাচের জন্য বাংলাদেশ দল সাড়ে ৭টায় মাঠে যায়। পরে জানতে পারে, চীন ম্যাচটি খেলতে আসছে না। ফলে ম্যাচের বদলে সেমিফাইনালের প্রস্তুতি নেয় বাংলাদেশ। বাংলাদেশ
রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা
রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কোয়ালিফায়ার-২ থেকে বিদায় নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরন হেটমায়ারের দুর্দান্ত শতকের পরও শেষ রক্ষা হয়নি তাদের। রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জ্যামাইকা কিংসম্যান। বার্বাডোজের কেনসিংটন ওভালে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
আজারবাইজানে অনুষ্ঠেয় ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬’-এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে লাল-সবুজের কিশোরদের লড়তে হবে শক্তিশালী পর্তুগাল ও ওয়েলসের বিপক্ষে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজিত এই মেগা ইভেন্টে এবার মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। ‘জি’ গ্রুপে
৩০ বলে সেঞ্চুরিতে রেকর্ডবুকে অভিষেক
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরু করেন অভিষেক। এরপর আফগান বোলারদের ওপর একের পর
ধানমন্ডির আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত
ধানমন্ডির আবাহনী মাঠ নিয়ে চুক্তির কয়েকটি শর্ত পূরণ না করায় আবাহনী ক্লাবের সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। একই সঙ্গে কয়েকটি খেলার মাঠ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠ কোনো বিশেষ শ্রেণির মানুষের জন্য সীমাবদ্ধ থাকবে না, সর্বসাধারণের জন্য উন্মুক্ত
রেকর্ডবুক ওলট-পালট করল বার্সেলোনা
রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে উড়িয়ে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে বড় এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুকে আরও উজ্জ্বল করার পাশাপাশি ইতিহাসের পাতায় নতুন রেকর্ডও লিখেছে হান্সি ফ্লিকের দল। লা লিগায় ছয় ম্যাচে ছয় জয়ে বার্সার শুরুটা এখন পর্যন্ত শতভাগ সফল। চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্দের বিপক্ষেও
৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে দলের জয়ের পথটা সহজ করে দিয়েছেন বাংলাদেশের এই পেসার। তবে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে বোলিং জুটিকেই এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয়
যে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা অধ্যায় শেষ করবেন মেসি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষিত আর্জেন্টিনা দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী এই তারকাকে। আগস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। এর মধ্য দিয়ে শেষ
