খেলাধূলা সংবাদ
২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোল সাইবারির
মাত্র ৭১ সেকেন্ড। ফুটবলের ভাষায় চোখের পলক ফেলারও সময় নয়। আর এই অল্প সময়েই ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোলটি করে ফেলেছে মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে স্তব্ধ করে দিয়ে গোল করেন ইসমায়েল সাইবারি। তার এই গোল শুধু ম্যাচের গতিপথই বদলে দেয়নি, চলতি বিশ্বকাপের রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছে। জিলেট স্টেডিয়ামে
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে মরক্কো
বিশ্বকাপের গ্রুপ 'ডি'-এর রোমাঞ্চকর ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে মরক্কো। এই জয়ের ফলে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সাময়িকভাবে টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে আফ্রিকান লায়ন্সরা। অন্যদিকে এক ম্যাচ কম খেলা ব্রাজিল আজ হাইতির মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিলের সামনে
হাইতিকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা সামলে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে অনায়াসে হারিয়ে 'গ্রুপ সি'-র শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। দলের এই দাপুটে জয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি দলের সার্বিক পারফরম্যান্সের
ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। হ্যাকডের পর আইডি থেকে অনলাইন জুয়ার প্রচার করতে দেখা যায়। বর্তমানে অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ করে রাখা হয়েছে। আমিনুলের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে যুক্তরাষ্ট্র। এই জয় উচ্ছ্বসিত স্বাগতিক সমর্থকদের আশাকে আরও উজ্জ্বল করেছে। টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র পরবর্তী পর্ব নিশ্চিত করেছে। গত সপ্তাহে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে বড় জয়ের পর থেকেই উত্তেজনা তুঙ্গে
সেরা চারজন বেছে নিলেন ব্রাজিলিয়ান কাফু
ফুটবলের সর্বকালের সেরা কে? এই বিতর্কের শেষ নেই। অনেকের তালিকায় থাকে লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও পেলের নাম। তবে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফুর মতে, এই তালিকা শুধু তিনজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সেরা চারজনের তালিকায় জায়গা দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকেও। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে
আটকে গেল পর্তুগাল
শুরুটা একেবারেই ভালো হলো না পর্তুগালের। প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। কঙ্গোর হয়ে গোল করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ইওয়ানে উইসা। তবে নজর কাড়লেন আরও এক অভিজ্ঞ ফুটবলার। রোনালদো-ব্রুনো-ভিতিনহাদের আটকে কঙ্গোর মাঝমাঠে নিয়ন্ত্রণ করলেন স্যামুয়েল মৌতুসামি। বিশ্বকাপে অভিষেকেই আলোচনায়
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
দুইবার এগিয়ে গিয়েও প্রথমার্ধে স্বস্তি পায়নি ইংল্যান্ড। বিরতিতে ম্যাচ ছিল ২-২ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ডের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দলটির হয়ে হ্যারি কেইন
২৪ বছর পর ঐতিহাসিক প্রতিশোধ ফ্রান্সের
তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে শুভসূচনা করল ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮০,৫৪৫ জন দর্শকের সামনে গ্রুপ ‘আই’-এর হাইভোল্টেজ ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে দিদিয়ে দেশমের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে চরম খাপছাড়া ফুটবল খেললেও, দ্বিতীয় অধ্যায়ে কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় পারফরম্যান্স এবং কোচ দিদিয়ের দেশমের
ইরাককে উড়িয়ে নরওয়ের উড়ন্ত সূচনা
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে নরওয়ে। আর সেই ফেরাটা যে দারুণ হতে যাচ্ছে, তার জানান দিলেন আর্লিং হালান্ড। তার জোড়া গোলে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নরওয়ে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্বকাপের প্রথম রাউন্ডের এই ম্যাচে পুরো মাঠজুড়ে ছিল ম্যানচেস্টার সিটির এই তারকার দাপট। ম্যাচের
৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিশ্বকাপে গোলক ইরাকি তারকার
বিশ্বকাপের মঞ্চ মানেই রোমাঞ্চ, উন্মাদনা আর মাঠের বাইরের হাজারো গল্প। তবে ইরাকের এক ফুটবলারের জন্য এবারের বিশ্বকাপ অভিযানটা শুরু হয়েছিল এক চরম তিক্ত অভিজ্ঞতা দিয়ে। আমেরিকার মাটিতে পা রাখার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ সাত ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে মাঠের বাইরের সেই মানসিক ধকল মাঠের পারফরম্যান্সে বিন্দুমাত্র প্রভাব
আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের সবচেয়ে বড় বিষয় হলো, তিনটি গোলই করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। এর মধ্য দিয়ে ব্রাজিলের রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে
