খেলাধূলা সংবাদ
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
ঢাকা: চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এশিয়ান গেমস উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান। সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া এশিয়ান গেমসের
এশিয়ান গেমসে সোনা জিতলেই ইতিহাস
এশিয়ান গেমসে ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। ২০১০ সালের আসরে সোনা জেতা বাংলাদেশ এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায়। তবে শিরোপা ধরে রাখার পথে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে পেরোতে হতে পারে পাকিস্তান ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব। বাংলাদেশ,
বাস্তবতা মেনে মাঠে নামছে বাংলাদেশ
ফুটবলে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের পার্থক্যটা কতটা? বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারের মতে, এই তফাত ‘আকাশ-পাতাল’। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তাই অবাস্তব কোনো স্বপ্ন দেখছেন না বাংলাদেশ কোচ। বরং বাস্তবতা মেনে বাটলার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন
জাতীয় দল থেকে ৬ জনকে বাদ দিলেন ডুলি
আসিয়ান কাপ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ ফুটবলারকে নিয়ে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যে ক্যাম্পে ট্রায়াল দিতে যোগ দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণ শেষে সেখান থেকে ছয়জনকে বাদ দিয়েছেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। আরও একজনকে আজই বাদ দেওয়া হবে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন
ইউরোপে ঘুরে দাঁড়াল পিএসজি,
ফরাসি লিগে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হেরে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে নেমে গেছে লুইস এনরিকের দল। তবে ঘরোয়া লিগের সেই হতাশা ভুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসে দুর্দান্তভাবে জ্বলে উঠল টানা দুবারের চ্যাম্পিয়নরা। পার্ক দ্য প্রিন্সেসে
নেইমারের উদ্যোগে সান্তোসে যাচ্ছেন কুতিনহো
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহোকে দলে ভেড়ানোর আলোচনায় অগ্রগতি হয়েছে সান্তোসের। ৩৪ বছর বয়সী এই তারকা ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন। দুই পক্ষই চুক্তির ব্যাপারে আশাবাদী। কুতিনহোর সঙ্গে যোগাযোগের উদ্যোগ প্রথমে নেয় নেইমারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টস। নেইমারের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে কুতিনহোর। সেখান
ফের ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি
ফের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক ও ফুটবলের মহাতারকা মেসির পাশাপাশি আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেসও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত ‘দ্য
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশ করলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে
ফুটবল দলের নতুন জার্সিতে লাল-সবুজ ও মাতৃভাষার ছোঁয়া
বুকে বাংলা বর্ণমালা, আর লাল-সবুজের চিরায়ত আবেগ, ঠিক এমন এক দারুণ আবহে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পূর্ণ দেশীয় আমেজে ব্যতিক্রমী এই নকশা নিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)
বাংলাদেশ দলকে শাস্তি দিল আইসিসি
এশিয়া কাপের সেমিফাইনালের সমীকরণে টিকে থাকতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে অবশ্য আর্থিক শাস্তির মুখে পড়েছেন নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে না পারায় বাংলাদেশকে জরিমানা করেছে আন্তর্জাতিক
জিদান, যুব দল থেকে সরাসরি জাতীয় দলে
ইংল্যান্ড প্রবাসী তরুণ ডিফেন্ডার জিদান আলেকজান্ডার ইউসুফকে নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনা নেহায়েত কম নয়। উজবেকিস্তানে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে তার পারফরম্যান্স সেই পালে আরও হাওয়া দিয়েছে। এবার খোদ জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি ইঙ্গিত দিলেন, ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক খুব শিগগিরই হয়তো লাল-সবুজের সিনিয়র দলের জার্সি গায়ে
সামারাবিক্রমার বীরত্বে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা
৪৪ রানে শ্রীলঙ্কার নেই ৫ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের হাতেই। ১১৫ রানের ছোট লক্ষ্যও শ্রীলঙ্কার জন্য কঠিন হয়ে উঠেছিল। কিন্তু সেই জায়গা থেকে একাই ম্যাচের গতিপথ বদলে দিলেন হার্শিতা সামারাবিক্রমা। তাঁর অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে
