খেলাধূলা সংবাদ
বিশ্রামের সময়টুকুও পায়নি ইরান
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ড্র করেছে ইরান। কিন্তু মাঠের লড়াই শেষে স্বস্তির বদলে নতুন অস্বস্তিতে পড়েছে দলটি। ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর অনুশীলন ঘাঁটিতে ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন কোচ আমির গালেনোয়েই। আজ বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২
বেলজিয়ামের বিপক্ষে ড্র করল মিসর
২০২৬ বিশ্বকাপকে ‘অঘটনের বিশ্বকাপ’ বললে মোটেও ভুল হবে না। কারণ, আসরের শুরু থেকেই কোনো হেভিওয়েট দলই জয়ের দেখা পায়নি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। ব্রাজিল ড্র করেছে মরক্কোর সঙ্গে। নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। অন্যদিকে, স্পেনের মতো শক্তিশালী দলকে গোল শূন্য ম্যাচ শেষ করতে বাধ্য করেছে কেপ ভার্দে। যে কারণে আজ রাতের দ্বিতীয়
মায়ের জন্য কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
‘সারা জীবন এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিলাম, এই মুহূর্তেরই স্বপ্ন দেখেছি।’ ম্যাচ শেষে সাংবাদিকদের কথাগুলো বলার সময় কান্নাজড়িত কণ্ঠে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার এসব কথা বলেন। কয়েক ঘণ্টা আগেও যিনি বিশ্ব ফুটবলের কাছে ছিলেন একেবারেই অচেনা, এমনকি নিজের দেশ কেপ ভার্দেও খুব বেশি মানুষ তাকে চিনতেন না, তিনি আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্বকাপেও হার মানেনি ইরান
লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই ফুটবলের সঙ্গে মিশে গিয়েছিল রাজনীতি। শুরু হয় প্রতিবাদও। অন্যদিকে গ্যালারিতে উড়ছিল নানা পতাকা, জাতীয় সংগীতে শোনা গেছে দুয়ো ও সমর্থনের মিশ্র সুর। সেই উত্তপ্ত আবহের মধ্যেই মাঠে রোমাঞ্চ ছড়াল ইরান ও নিউজিল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও হার মানেনি ইরান। এলিজাহ জাস্টের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েছিল
বকেয়া অর্থ পেলেন ক্রিকেটাররা
প্রায় এক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অংশগ্রহণের জন্য প্রাপ্য অর্থ হাতে পেয়েছেন ক্রিকেটাররা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের মধ্যে মোট ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার বিতরণ করেছে। ডেইলি সানকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। আগের বোর্ড এই অর্থ খেলোয়াড়দের কল্যাণ তহবিলের জন্য সংরক্ষণ করেছিল। তবে
অভিষেকেই হাসানের তাণ্ডব
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের ছাপ রেখে দিলেন হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে অভিষেক ম্যাচে ল্যাঙ্কাশায়ারের ব্যাটারদের নাকাল করে দুই ইনিংসে শিকার করেছেন ৯ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১৪০ রানের বড় জয় পেয়েছে কেন্ট। ম্যাচের শুরুটা অবশ্য কেন্টের জন্য খুব সুখকর ছিল না। প্রথম ইনিংসে দলটি গুটিয়ে যায়
নেদারল্যান্ডসকে রুখে দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের
দুইবার পিছিয়ে পড়েও হার মানেনি জাপান। ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ মুহূর্তে সমতায় ফিরেছে ‘সামুরাই ব্লু’রা। ম্যাচের ৮৬তম মিনিটে দাইচি কামাদার গোলে স্কোরলাইন হয় ২-২। ডান দিকের কর্নার থেকে কোকি ওগাওয়ার হেডে পা ছুঁইয়ে বল জালে পাঠান কামাদা। বল চলে যায় ওপরের কোণে। তাতে ডালাসে
ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আইভরি কোস্ট। আর ফিরেই এক রোমাঞ্চকর ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করলো আফ্রিকান পরাশক্তিরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ‘গ্রুপ ই’-এর এই ম্যাচে ম্যাচের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আমাদ দিয়ালোর দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে আইভরি কোস্ট। এই হারের মাধ্যমে
অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন
২০০৫ সালে কার্ডিফে মাশরাফি-আশরাফুলদের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল একমাত্র জয়। এর আগে কিংবা পরে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেই দ্বিতীয় জয় তো বটেই, সিরিজ জিতে ইতিহাস রচনা করেছে মেহেদী হাসান মিরাজরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই শুরু করল মেয়েরা। রোববার বার্মিংহামে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস জয়িতার বিস্ফোরক ব্যাটিংয়ের পর পঞ্চম উইকেটে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের
বিশ্বকাপে নিষিদ্ধ ১৩ হাজার আর্জেন্টিনা সমর্থক!
সন্তানদের মৌলিক চাহিদা ও নিয়মিত ভরণপোষণ (চাইল্ড সাপোর্ট) না দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না আর্জেন্টিনার হাজার হাজার অভিভাবক। এমন প্রায় ১৩ হাজার খেলাপি অভিভাবকের একটি তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে আর্জেন্টিনা সরকার। লক্ষ্য একটাই, যাতে এই ব্যক্তিরা কোনোভাবেই
সুইজারল্যান্ডকে স্তব্ধ করে কাতারের ঐতিহাসিক ড্র
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় জুড়েই আধিপত্য বজায় রাখল সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণ করে কাতারের রক্ষণভাগকে কাঁপিয়ে দিল ইউরোপীয় পরাশক্তিরা। কিন্তু ফুটবল যে নির্মম, গোল মিসের খেসারত যে কতটা চড়া হতে পারে, তা আরও একবার প্রমাণিত হলো বিশ্বমঞ্চে। ম্যাচের ইনজুরি টাইমে সুইজারল্যান্ডকে স্তব্ধ করে এক অবিশ্বাস্য ও নাটকীয়
