সংবাদ
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে দুই বছর সময় লাগতে পারে
বিদ্যুৎ, গ্যাস ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট এই তিন খাতকে অর্থনীতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর সময় লাগতে পারে। তবে সরকার দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নতির চেষ্টা করছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়। তবে সেটা পরবর্তীতে সংসদ যদি বিবেচনা করে, সবাই মিলে সংশোধন হতে পারে। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এ কথা বলেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ
পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বর্তমান সরকার নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে মুখ্য সচিব আব্দুস সাত্তার জানান, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই
‘বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’-বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলার পাকুন্দিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন দুপুরে তিনি কটিয়াদী উপজেলায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে
অবিস্মরণীয় টেস্ট জয়ের পর ম্যাচসেরা হাসান
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে তাদেরই চেনা আঙিনায় হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। এই অবিস্মরণীয় ঐতিহাসিক জয়ের মূল নায়ক পেসার হাসান মাহমুদ, যিনি ম্যাচে একাই শিকার করেছেন ৯ উইকেট। ম্যাচজয়ী পারফরম্যান্সে
রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে নির্বাচন ভবনে জামায়াত নেতা ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন বলেন, অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়া
ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে বলল ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অনুকূল পরিবেশ তৈরি করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপাক্ষিক
মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে মঙ্গকবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
২৩ বছর আগে যে ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৩২ রানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই এবার লেখা হলো একেবারে উল্টো গল্প। টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্সের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আদৌ কত দিন গড়াবে? চার দিন পর সেই প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশই। ৯ উইকেটের দাপুটে জয়ে সেই ডারউইনেই এবার অস্ট্রেলিয়াকে
২৮৪ রানে থামলো অস্ট্রেলিয়া, বাংলাদেশের লক্ষ্য ৫৭
অবশেষে ক্যামেরন গ্রিনের প্রতিরোধ ভাঙলেন হাসান মাহমুদ। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার। গ্রিনের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ইনিংস দ্রুতই শেষ হয়ে যায়। গ্রিনের দারুন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে। তাতে করে ডারউইন টেস্ট জিততে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য মাত্র ৫৭ রান। লাঞ্চের
