ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজনীতি সংবাদ

Thumbnail [100%x225]
সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

জাতীয় সংসদ ভবনে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। কোনো রাজনৈতিক তর্ক-বিতর্ক বা আইন পাসের ব্যস্ততা নয় বরং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের একটি ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে মুখরিত ছিল গোটা সংসদ সচিবালয়।   সোমবার (২২ জুন) সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধীদলের সব সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে

Thumbnail [100%x225]
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।   বৈঠকে নির্বাচন-পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের

Thumbnail [100%x225]
সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা

বর্তমান সরকারের কর্মকাণ্ড জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন পিরোজপুর থেকে নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে দেশ’। কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে জনগণ এখন বলছে-সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা।   রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম

Thumbnail [100%x225]
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

গাজীপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একদল নেতা-কর্মী  গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। ওই সময় রাস্তায় পুলিশকে দেখে মিছিল থেকে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়।   রোববার (২১ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যুবলীগের ব্যানারে এ মিছিলটি বের করা হয়

Thumbnail [100%x225]
ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না

বিএনপি সরকারের ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না, বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (২০ জুন) বিকেলে ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যূত্থানের মাধ্যমে আমরা যে

Thumbnail [100%x225]
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে

জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম। শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।   আহমদ আবদুল কাইয়ূম বলেন, জনগণ মাথার ঘাম পায়ে ফেলে, নিজের জীবনের মায়া তুচ্ছ করে অর্থ উপার্জন করে।প্র বাসীরা স্বজনদের কাছ থেকে হাজার

Thumbnail [100%x225]
বেতন পাননি মাদ্রাসার কোনো শিক্ষক

জুন মাসের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষকের বেতন দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন রংপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নুরুল আমীন। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুরুল আমীন এ তথ্য জানান। এসময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।   সংসদ সদস্য নুরুল আমীন

Thumbnail [100%x225]
স্থানীয় সরকার নির্বাচন কবে

স্থানীয় সরকার নির্বাচনগুলো কবে হবে, সেই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।   সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের

Thumbnail [100%x225]
দুই সন্তানের নামে ইউনিয়নের নাম

নিজের দুই সন্তানের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ মিল ‘মিরাকল’। তার দাবি, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম স্থানীয় প্রশাসন যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে নির্ধারণ করেছে। প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকার নতুন এ দুই ইউনিয়ন গঠনের

Thumbnail [100%x225]
হিজাব নিয়ে কটাক্ষ ও ধর্ষণের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে হিজাব-নিকাব নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১৪ জুন) রাতে দলটির ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।   রাত সাড়ে ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ

Thumbnail [100%x225]
জিয়াউর রহমানের যুদ্ধ ঘোষণাই রাজনৈতিক সংগ্রামকে মুক্তিযুদ্ধে রূপ দিয়েছিল

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনের সব ধরনের ঝুঁকি উপেক্ষা করে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাঁর সেই সাহসী সিদ্ধান্তই চলমান রাজনৈতিক সংগ্রামকে মুক্তিযুদ্ধে রূপ দেয় এবং স্বাধীনতার লড়াইকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়।   শনিবার (১৪

Thumbnail [100%x225]
আত্মপ্রকাশ করল রেড ফেমিনিস্ট ব্লক

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে স্মরণসভা ও নতুন নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম ‘রেড ফেমিনিস্ট ব্লক’র আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।   ‘কল্পনা চাকমা অপহরণের