ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৯ বার
যে দেশে পথে-ঘাটে ও প্রান্তরে চাঁদাবাজি চলে, সে দেশ কখনো সভ্য দেশ হতে পারে না মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত কুমিল্লার পাঁচটি নির্বাচনী সমাবেশের প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁদাবাজদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, তোমরা মানুষকে কষ্ট দিয়ে অভিশপ্ত হয়ো না। আমরা তোমাদের মর্যাদার কাজ দিতে চাই।
তিনি বলেন, অনেক সরকারি চাকরিজীবী কম বেতনের কারণে অবৈধ পন্থায় জড়িয়ে পড়েন। কেউ কেউ লালসার কারণেও দুর্নীতিতে জড়ান। আমরা এমন মর্যাদাপূর্ণ বেতন কাঠামো করতে চাই, যাতে তারা স্ত্রী-সন্তানসহ পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারেন।
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, গায়ের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়।
হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী) অনেক গরম কথা বলে ফেলেছে, আমি আর বলব না। এ দেশ আমার একার নয়, এটি সবার। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব।
প্রতিবেদনটি লেখার সময় রাত সোয়া ৮টায় কুমিল্লা নগরের টাউন হল প্রাঙ্গণে দ্বিতীয় জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লায় আরও তিনটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।