ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭১ বার


সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা: নির্বাচনকালীন সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।


   আরও সংবাদ