খেলাধূলা সংবাদ
ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি
বিশ্বকাপের রাতগুলো কখনও কখনও একজন মানুষের নামেই লেখা হয়। ডালাসের এই রাতটাও তেমনই। শুরুতে পেনাল্টি মিস, তারপর ইতিহাস গড়া গোল, শেষ দিকে আরেকটি ফিনিশিং। লিওনেল মেসির পায়ে আবারও আলো জ্বলে উঠল বিশ্বকাপের মঞ্চে। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই গোলই মেসির। প্রথমটি তাকে বসিয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ
বজ্রপাতে স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ
বিশ্বকাপে এক নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনা ঘটল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে ফ্রান্স ও ইরাকের মধ্যকার গ্রুপ 'আই'-এর ম্যাচটি বজ্রপাতের কারণে স্থগিত করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা। বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ম্যাচ যা বজ্রপাতের কারণে মাঝপথে থেমে গেল। প্রবল বজ্রঝড় এবং ঘন ঘন বজ্রপাতের কারণে কঠোর নিরাপত্তা বিধি মেনে খেলোয়াড়,
সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে
আরলিং হালান্ডের দুর্দান্ত ফর্ম এবং জোড়া গোলের ওপর ভর করে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ (নকআউট পর্ব) নিশ্চিত করেছে নরওয়ে। নিউ জার্সিতে অনুষ্ঠিত গ্রুপ 'আই'-এর ম্যাচে সেনেগালের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় স্টেল সলবাকেনের দল। টানা দুই জয়ে ফ্রান্সের সাথে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে পা রাখলো নরওয়েজিয়ানরা। অন্যদিকে, নকআউটের আশা বাঁচিয়ে
উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে
শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। কিন্তু এরপরও দমে যায়নি তারা। বিশ্বমঞ্চে নিজেদের প্রথমবার মেলে ধরা আফ্রিকার দেশ কেপ ভার্দে দেখাল লড়াকু ফুটবলের আসল রূপ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়েকেও আটকে দিল তারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’র
চেনা ছন্দে স্পেন, সৌদির জালে ৪ গোল
প্রথম ম্যাচে পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপের মঞ্চে নিজ রূপে ফিরল স্পেন। গ্রুপ ‘এইচ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে ৪-০ ব্যবধানে হারাল স্প্যানিশরা। তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের
ইরানের জয়ের সমান ড্র
বিশ্বকাপের মঞ্চে আরও একটি হতাশাজনক পারফরম্যান্সের দেখা মিলল বেলজিয়ামের। লস অ্যাঞ্জেলসে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে ইউরোপীয় পরাশক্তি বেলজিয়ামকে ০-০ গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইরান। মাঠে একের পর এক বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া ইরানিদের জন্য এই ড্র যেন এক মহোৎসবের উপলক্ষ। এই মূল্যবান ১ পয়েন্টের সুবাদে
বিশ্বকাপে ইতিহাসে প্রথম জয় পেল মিসর
বিশ্বকাপে গ্রুপ ‘জি’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল মিসর–নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর। আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই গ্রুপে শীর্ষে উঠবে। ভ্যাঙ্কুভারে
তিউনিশিয়াকে উড়িয়ে দিলো জাপান
২০২৬ বিশ্বকাপে বড় হারের মধ্য দিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো তিউনিশিয়াকে। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আফ্রিকার এই দলটি। মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। মাত্র চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। দ্রুত
আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি
প্রথমার্ধ শেষে অঘটনের আভাস ছিল টরন্টোতে। ফ্রাঙ্ক কেসিয়ের গোলে এগিয়ে ছিল আইভরি কোস্ট। জার্মানির খেলা ছিল অগোছালো, আক্রমণেও ছিল না ধার। তবে দ্বিতীয়ার্ধে বদলি নামা ডেনিজ উনডাভ বদলে দিলেন ম্যাচের মোড়। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল জার্মানি। বিশ্বকাপের গ্রুপ ‘ই’র ম্যাচে শুরুতেই সুযোগ পেয়েছিল জার্মানি। প্রথম
পাকিস্তানকে হারালো বাংলাদেশ
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে পড়ে যায় নিগার সুলতানার দল। সেই ধাক্কা সামলে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা। ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের
খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের শুধু খেলাধুলা করলেই চলবে না, এর পাশাপাশি পড়াশোনা, সংস্কৃতি চর্চা ও উদ্ভাবনী কাজেও পারদর্শী হতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমাদের হাতেই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর
হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের
দক্ষিণ লেবাননে সবশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার ঘটনার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরান বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছে তা লঙ্ঘনের শামিল। ইরানের সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের
