ঢাকা, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

 

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও মিনি ট্রাকের (শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

 

শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি গরুবাহী মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহত হন অন্তত পাঁচজন।

 

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা মিনি ট্রাকের শ্রমিক ছিলেন বলে জানা গেছে।


   আরও সংবাদ