ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধর্ষণ-হত্যাসহ একাধিক মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


ধর্ষণ-হত্যাসহ একাধিক মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনার আটঘরিয়ায়  আদম আলী মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩ টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আদম আলী মোল্লা একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণ সহ অন্ততঃ ৩টি মামলা রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। এসময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তটা পালিয়ে যায়।

 

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাড়ি ফেরার পথে চন্ডীপাশা এলাকায় আদম আলীকে দুর্বৃত্তরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহতের নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়াও একটি বিস্ফোরক মামলা রয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। 

 


   আরও সংবাদ