ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিয়ের দাবীতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


 বিয়ের দাবীতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

 

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশনের পরও প্রেমিক বিয়ে না করায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ- রৌমারী সড়কে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানু অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।

 

জানা গোছে , দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। জীবন মিয়া পেশায় একজন সেনাবাহিনীর সদস্য।

গত ৯ সেপ্টেম্বর ২ মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন মিয়া।

এরপর গত বৃহস্পতিবার জীবন মিয়া তাঁর প্রেমিকা মিষ্টি আক্তারকে বিয়ের করার কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসেন।

পরে পারিবারিক চাপের মুখে মিষ্টিকে বাড়িতে রেখে জীবন মিয়া উধাও হয়। এরপর থেকে প্রেমিক জীবন মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন কলেজ পড়ুয়া ওই তরুনী।

 

স্থানীয়রা জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের মধ্যে কয়েকদফা আলোচনা ও বৈঠক হয়েছে। তবে ছয় দিনেও কোনো সমাধান না হওয়ায় মিষ্টি এখনো জীবন মিয়ার বাড়িতে অবস্থান করছেন।

 

এদিকে দীর্ঘ সময় ধরে ওই বাড়িতে অবস্থান এবং মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে স্থানীয়দের দাবি। মিষ্টির পক্ষ থেকে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে। 

 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। পরে দেওয়ানগঞ্জ- রৌমারী সড়ক অবরোধ করে  ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, তরুণীর নিরাপত্তা নিশ্চিত এবং তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে তারা প্রেমিক জীবনের সঙ্গে প্রেমিকা মিষ্টি আক্তারের বিয়ের ব্যবস্থা করতে প্রশাসন, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত মো. জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 


   আরও সংবাদ