ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। 

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেত্রী পুতুল রানী (২৮) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

রোববার বিকেলে পুলিশ ইসলামপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুতুল রানী ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা এবং উপজেলা কৃষক লীগের মহিলা-বিষয়ক সম্পাদক।

 

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম  ছড়িয়ে পরলে ৯ অক্টোবর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। 

 

মামলায় কৃষক লীগ নেত্রীসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুতুল রানী এ মামলার এজাহারভুক্ত আসামি।

 

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান বলেন, এজাহারভুক্ত আসামি পুতুল রানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


   আরও সংবাদ