ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮৩ বার


বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ঢাকা: অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের তুমুল আন্দোলন ও সংঘাতে প্রাণহানির জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দেশটিতে বর্তমানে বসবাসকারী ও আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।

 

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

এতে আরও উল্লেখ করা হয়, নেপালে ভ্রমণরত বাংলাদেশিদের নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সকল বাংলাদেশি নাগরিককে নেপালের পথে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে অনুগ্রহ  যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে: সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯: সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮ ৩৮১।

এর আগে সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়।  

বিক্ষোভ থেকে নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।  


   আরও সংবাদ