ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১১১ বার


আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল

নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনকে সামনে রেখে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি স্পষ্ট করে বলেছেন, এবার আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ‘শোকজ’ বা ছাড় দেওয়া হবে না। যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর অবস্থান জানান।

নির্বাচনকালীন প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ে কঠোর হব। 

তিনি আরও বলেন, সবার জন্য সমান সুযোগ-একটি লেভেল প্লেয়িং ফিল্ড-তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য যা প্রয়োজন, কমিশন তা-ই করবে। 

ইসি আনোয়ারুল বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা দরকার হবে, জরিমানা; যেখানে জেল দরকার হবে, সেখানেই জেল। ম্যাজিস্ট্রেটরা সর্বদা প্রস্তুত থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

নির্বাচনকেন্দ্রে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে কমিশনের প্রস্তুতির কথাও তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। তারা যেকোনো মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

এ সময় তিনি আশা প্রকাশ করেন-এই নির্বাচন হবে একটি ‘সর্বোত্তম নির্বাচন’।


   আরও সংবাদ