ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০৮ বার


খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ঢাকার মা‌র্কিন দূতাবাস ব‌লে‌ছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।    
  
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮০ বছর।

 


   আরও সংবাদ