ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬ ১৪:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫১ বার
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারেক রহমানের এই নির্বাচনী সফরের সময় সূচির বিষয়ে জানান।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
ময়মনসিংহ থেকে ফেরার পথে একই দিন সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।