ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশবাসী এবার পরিবর্তন চায়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬ ১৮:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৯ বার


দেশবাসী এবার পরিবর্তন চায়

রাজধানীর ‘মিরপুর-১০’ নম্বর এলাকায় অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন শেষে দলটির আমির বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখে তাদের হাতেই দেশের চাবি উঠবে। 

তিনি বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়।

নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।

 

বাংলাদেশ আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে, এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে।’ 

এরপর তিনি ‘ঢাকা-১৫’ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


   আরও সংবাদ