ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রতিরক্ষা চুক্তি ‘চলমান প্রক্রিয়া’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


প্রতিরক্ষা চুক্তি ‘চলমান প্রক্রিয়া’

ঢাকা: অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি হয়েছে। পরবর্তী সরকার এসব চুক্তির ধারাবাহিকতা রাখবে কি না—সে বিষয়ে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, এটা হাইপোথিটিক্যাল (অনুমাননির্ভর) প্রশ্ন। এটা একটি চলমান প্রক্রিয়া। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

 

মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার আলোচনা এবং কিছু ক্ষেত্রে চুক্তি করছে অন্তর্বর্তী সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উল্লিখিত কথা বলেন।

বিশ্বে কোথাও কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্বে কোথাও বিমান নেই।

 

গত ১৪ জানুয়ারি বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হন ড. খলিলুর রহমান।


   আরও সংবাদ